ফিরে আসুক সূচি।
আমার ছোট চাচার মেয়ে সূচি। বয়স মাত্র ১৬ বছর।
কোনো কিছু সূচনা করার আগেই, তার জীবনের প্রাণবায়ু এখন নিভু নিভু করছে। যে বয়সে স্বপ্ন দেখার কথা, নতুন করে জীবনকে সাজানোর কথা—সেই বয়সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা তাকে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
গত ৭২ ঘণ্টা আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে সে। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। প্রচণ্ড খিঁচুনি হচ্ছে, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে সে শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিটি মুহূর্ত এখন আমাদের কাছে ভীষণ ভারী হয়ে উঠেছে। আজ যদি তার জ্ঞান না ফেরে, তাহলে সামনে কী অপেক্ষা করছে—কিছুই বুঝতে পারছি না। শুধু অসহায়ের মতো তাকিয়ে আছি, আর মহান সৃষ্টিকর্তার কাছে তার জীবনের জন্য প্রার্থনা করছি।
ডাক্তার ইতিমধ্যেই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলেছেন। কথাটা শোনার পর থেকে বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেছে। একজন বাবা-মা, স্বজন কিংবা আপনজন হিসেবে এর চেয়ে কঠিন সময় আর কী হতে পারে—তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
এমতাবস্থায় আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আশাটা ছাড়তে চাই না। মহান আল্লাহ যেন আমাদের সূচিকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন, তার নিভু নিভু প্রাণে নতুন করে আলো জ্বেলে দেন—এই প্রার্থনাই করছি।
আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার নেই, শুধু সূচির জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের দোয়াই হয়তো কোনো এক অসম্ভবকে সম্ভব করে দিতে পারে।
ভুল-ত্রুটি মার্জনীয়।
