আদু ভাই
আদু ভাই বলে যারা বিদ্রূপ করে, তারা আসলে শুধু বয়সটাই দেখে, বয়সের পেছনে লুকিয়ে থাকা ত্যাগ, সংগ্রাম আর ক্ষতচিহ্নগুলো দেখার মতো চোখ তাদের নেই।
যে যৌবন রাজপথে পুড়েছে, মামলা-হামলায় ক্ষতবিক্ষত হয়েছে, নির্যাতন সহ্য করেছে, সহযোদ্ধার লাশ কাঁধে নিয়েছে,সেই বয়স কোনো লজ্জার পরিচয় নয় বরং প্রতিটি বছর একেকটি জীবন্ত ইতিহাস, একেকটি রক্তাক্ত অধ্যায়।
আজ জুলাইয়ের কৃতিত্বের ভাগ নিতে অনেকেই সামনে আসবে। কেউ নতুন করে বিপ্লবী সাজবে, কেউ স্মৃতির রং পাল্টাবে, কেউ আবার ইতিহাসের পাতায় নিজের নামটা একটু বড় করে লেখার প্রাণান্তকর চেষ্টা করবে। যারা তখন দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে, তারাও আজ সুযোগ বুঝে নিজেদের গল্পের কেন্দ্রবিন্দুতে বসতে চাইবে।
কিন্তু ইতিহাস এতটা বোকা নয়।
ছবি, পোস্টার, বক্তৃতা কিংবা মুখস্থ করা কয়েকটি স্লোগান দিয়ে ইতিহাসের মালিকানা দাবি করা যায়, কিন্তু ত্যাগের জায়গাটা অভিনয় দিয়ে কখনো পূরণ করা যায় না।
কারও বয়স নিয়ে হাসার আগে তার জীবনের হিসাবটা দেখুন। কতবার রাস্তায় নেমেছে, কতবার আঘাত পেয়েছে, কত রাত পালিয়ে বেড়িয়েছে, কত মামলা মাথায় নিয়েছে, কত আপনজন হারিয়েছে,সেই হিসাব জানেন?
যে মানুষটি তার যৌবনটা দিয়ে পথ তৈরি করেছে, তাকে আজ বয়সের অঙ্ক দিয়ে ছোট করার চেষ্টা, আসলে নিজেদের শূন্যতাটাকেই প্রকাশ করে।
বয়স কখনো সংগ্রামের পরিচয় মুছে দেয় না। বরং কখনো কখনো বয়সটাই প্রমাণ করে, কে কতদিন ধরে আগুনের ভেতর দিয়ে হেঁটে এসেছে।
জুলাইয়ের ইতিহাস সবাই বলতে পারবে, কিন্তু জুলাইয়ের আগে-পরে কে কতটা মূল্য দিয়েছে,সেই হিসাবটা সময় ঠিকই একদিন কষে নেবে।

"Such a powerful and meaningful photo! Hands that hold so many memories and wisdom. Thank you for sharing this inspiring post! ✨"