বাহ্, দারুণ না! বড্ড দারুণ!
চিপে রস বের করা বোঝেন তো?
যদি এই সহজ কথাটি বোঝেন, তবে নিচের কথাগুলোও বুঝতে পারবেন।
গলে হাত ফসকে যাওয়া, আদা-জল খেয়ে লেগে পড়া, হাঁকডাক, দরকষাকষি, ঝাঁকিয়ে দেখা কিংবা খুঁচিয়ে কথা বের করে তির্যক মন্তব্যে ফালাফালা করা,এসব এখন রোজকার ঘটনা।
তাছাড়া টোকা মেরেও দেখে অনেকে। এত সবকিছুর পরেও সর্বদা মুখে প্রাণবন্ত হাসি ধরে রাখছি।
মনোবিদ্যার সবচেয়ে জটিলতম বিষয় হলো মানুষের মানসিক অবস্থা অনুধাবন করা। সবার মানসিক অবস্থা ঠিকই বোঝা যাচ্ছে, কিন্তু তা বুঝে ওঠার পর নিজেকে কতটুকু সংযত রাখা সম্ভব হচ্ছে, সেটাই এখন যৌক্তিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
চিপে রস বের করতে কোনো সমস্যা হচ্ছে না, অথচ প্রত্যুত্তরে যখন স্থির হয়ে দুটো কথা বলার চেষ্টা করছি, তা শুনেই যেন অপরপক্ষ বড্ড অস্বস্তি বোধ করছে।
কী হাস্যকর, তাই না?
তুমি অবিরাম মানসিক নির্যাতন বা খোঁচা দিয়ে যাবে,সে বেলায় কোনো সমস্যা নেই, অথচ যেই না মুখ ফুটে প্রতিবাদ করতে যাব, সেটাই হজম করতে তোমার যত আপত্তি!
তোমার রাগ, জেদ, হিংসা আর ক্রোধ, সবকিছু প্রকাশ করতে তুমি সদা প্রস্তুত, কেবল ভালোবাসার বেলায় তোমার ভাণ্ডার একদম শূন্য।
বাহ্, দারুণ না! বড্ড দারুণ!
