বড্ড কঠিন সময় যাচ্ছে।
ছোট বোন দুর্ঘটনার পর টানা ৭২ ঘণ্টা শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। কিন্তু কোনোভাবেই তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায়, শেষ পর্যন্ত তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়।
নিউরোসায়েন্সে চিকিৎসা সেবার মান দেশের মধ্যে অন্যতম উন্নত, অথচ সিট অত্যন্ত সীমিত। তাই সেখানে সিটের ব্যবস্থা করা আমাদের জন্য আরেক যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। সেই যুদ্ধের দৌড়ঝাঁপ, অস্থিরতা আর দুর্ভোগ—সবকিছু ভাষায় প্রকাশ করার মতো নয়।
অবশেষে সেখানকার পরিচিত এক আইসিইউ কনসালটেন্ট ভাইয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সিটের ব্যবস্থা হয়েছে। এই দুঃসময়ে তিনি নীরবে, অদৃশ্যভাবে আমার কাঁধে হাত রেখেছেন। বিপদের সময় এমন একটি হাত সত্যিই আশীর্বাদের মতো। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এখন আমাদের একটাই চাওয়া—সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন তার জীবনটাকে আবারও স্বাভাবিকতার দিকে ফিরিয়ে দেন।
সবমিলিয়ে আমরা এমন এক কঠিন সময় পার করছি, যেখানে প্রতিটি মুহূর্তই যেন একেকটি পরীক্ষা। এই অসহায়ত্ব, এই দুশ্চিন্তা, এই কষ্ট—সৃষ্টিকর্তা যেন আর কোনো পরিবারকে না দেখান।
বোনের জন্য শুধু দোয়া চাই।

I’m really so sorry to hear from you dear ❤️. My sincere wishes & prayers are with you all specially for your sister早日康复 早日健康🙏🏻
It’s great news that you could manage an ICU here at Neurosciences hospital Dhaka.
I hope she gets better soon.keep staying strong for yourself & ur family. May almighty bless u all n heal ur sister completely.
Wishin’ Ur sister full of strength.🙏🏻❤️😇
May the Almighty Grant Her Complete Health And Healing. I Am Sure Of That 💯. She Will Come Back To Normalcy Soon ! ❤️❤️#HealingIsTheWayToComeBackToNormalcy #PrayersAreImportant #HopeAndHealing #PositiveVibesOnly #Blessing #RecoveryAndHealth #PositiveThoughts #Sister