কিছু সময় শুধু নিজের জন্য, বন্ধুদের সঙ্গে একটুখানি ঘোরাঘুরি

in সাহিত্য ক্যানভাস25 days ago
কিছু সময় শুধু নিজের জন্য

1000108689.png


আসসালামু আলাইকুম

কিছুদিন আগে হঠাৎ করেই কয়েকজন বন্ধুর সঙ্গে একটু ঘুরতে বের হয়েছিলাম নীলফামারীর এক গ্রামের দিকে। আসলে বড় কোনো পরিকল্পনা ছিল না, শুধু মনে হলো, প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর নানা চিন্তার মাঝখান থেকে একটু বের হওয়া দরকার। তাই তো বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পরলাম। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে যখন নীলফামারীর একটু নিরিবিলি পরিবেশের দিকে যেতে শুরু করলাম তখন মনে হলো চারপাশটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। রাস্তার দুই পাশে সবুজ, বাতাসটা বেশ শান্ত, আর আকাশটাও ছিল দারুণ সুন্দর। বাইকে চলার সময় সেই ঠান্ডা বাতাস মুখে লাগছিল। মনে হচ্ছিল, এতদিন পর যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি।

একদিকে ছিল শালবন, সবুজ ক্ষেত আর অন্যদিকে নদী। মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। চারপাশে তেমন কোনো কোলাহল নেই, নেই কোন শহরের সেই ব্যস্ততা। শুধু আছে প্রকৃতি, নদীর পানি, সবুজ আর মাঝে মাঝে বন্ধুদের হাসাহাসি। সত্যি বলতে, এমন জায়গায় গেলে খুব বেশি কিছু করার দরকার হয় না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকাই যথেষ্ট। নদীর দিকে তাকিয়ে থাকা, বাতাস অনুভব করা আর বন্ধুদের সঙ্গে গল্প করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই অনেক সময় মনকে এমনভাবে ভালো করে দেয়। যেটা অনেক কিছু দিয়েও সম্ভব হয় না।নীলফামারীতে যে এতো সুন্দর জায়গা আছে আগে জানতাম না।

1000101193.jpg

1000101225.jpg

1000101224.jpg

বাইক রাইডের একটা আলাদা আনন্দ আছে। গন্তব্য কোথায়, কোথায় জাবো, সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ মনে হয় না। আসল আনন্দটা থাকে পথের মধ্যে। রাস্তার পাশে নতুন কোনো দৃশ্য দেখা, হঠাৎ সুন্দর কোনো জায়গায় থেমে যাওয়া, বন্ধুদের সঙ্গে ছবি তোলা, আবার বাইক নিয়ে সামনে এগিয়ে যাওয়া। পুরো ব্যাপারটার মধ্যেই একটা স্বাধীনতার অনুভূতি থাকে। সেদিনের আবহাওয়াটাও যেন আমাদের ঘোরাঘুরির জন্যই ছিল। আকাশ পরিষ্কার, বাতাস সুন্দর আর চারপাশে সবুজের সমারোহ যদিও একটু গড়ম ছিলো। কখনো কখনো প্রকৃতি নিজেই মনে করিয়ে দেয়, জীবন শুধু কাজ আর দুশ্চিন্তার নাম নয়, জীবনে একটু থামাও দরকার।

আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ভুলে যাই। টাকা, কাজ, দায়িত্ব, পরিবার, ভবিষ্যৎ এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে একটা সুন্দর বিকেল চলে যায়, সেটা আমরা বুঝতেই পারি না। কিন্তু সেদিন কয়েক ঘণ্টার সেই ছোট্ট ঘোরাঘুরি আমাকে আবার মনে করিয়ে দিল, সুখের জন্য সব সময় বড় কিছু দরকার হয় না।

1000101160.jpg

1000101154.jpg

1000101149.jpg

1000101095.jpg

1000101075.jpg

কখনো বন্ধুদের সঙ্গে একটা বাইক রাইডই যথেষ্ট। কখনো নদীর পাশে বসে থাকা যথেষ্ট। কখনো সবুজের দিকে তাকিয়ে থাকা যথেষ্ট। কখনো শুধু প্রিয় মানুষগুলোর সঙ্গে হাসতে পারাটাই অনেক বড় পাওয়া। বন্ধুত্বের বিষয়টাও আসলে এমনই। জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, কিন্তু সবাই বন্ধু হয়ে ওঠে না। কিছু মানুষ থাকে, যাদের সঙ্গে কোনো বিশেষ কারণ ছাড়াই সময় কাটাতে ভালো লাগে। অনেকদিন দেখা না হলেও আবার দেখা হলে মনে হয়, কিছুই বদলায়নি।যাই হোক আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।



photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কিছু সময় শুধু নিজের জন্য, বন্ধুদের সঙ্গে একটুখানি ঘোরাঘুরি

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.

Esa foto del río en la segunda imagen me dio ganas de armar la ruta en bici y salir de mochilo, aunque el presupuesto sea justo. ¿En qué punto exacto se detuvieron a disfrutar del paisaje? 🙂