হঠাৎ সিদ্ধান্ত, বন্ধুদের সাথে বিকেল আর পদ্মবিলে এক টুকরো শান্তি 🪷
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছু কিছু দিন কোনো পরিকল্পনা ছাড়াই সুন্দর হয়ে যায়, ঠিক তেমনই একটা দিন ছিলো আজ। আমাদের নীলফামারীতে প্রায় মাসখানিকের বেশি সসময় ধরেই প্রচণ্ড গরম পড়ছে। তার মধ্যে এক সপ্তাহ ধরে গরমটা যেন একটু বেশিই অনুভূত হচ্ছে। সারাদিনের ব্যস্ততা আর এই গরমের মধ্যে আজ শুক্রবার হওয়ায় বিকেলের দিকে বন্ধুদের কয়েকজন মোটামুটি ফ্রি ছিলাম।
তাই আজ দুপুরে নামাজ পড়ার পর ভাবলাম, আজকে একটু বাইরে বের হওয়া যাক। অনেকদিন পর বন্ধুদের সাথে একটু সময় কাটানোর সুযোগও হয়েছে আজ। তাই বিকেলের দিকে কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম অজানা এক গন্তব্যের উপর। প্রথমে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল না। উদ্দেশ্য ছিল শুধু একটু ঘোরাঘুরি করা, গল্প করা, গরমে একটু শান্তি খোজা আর মনটা একটু ভালো করা।
কিছুক্ষণ বাইকে ঘোরাঘুরি করার পর হঠাৎ করেই একজন বলল, চল, পদ্মবিলে যাই! ব্যস, আর কী। যেই কথা, সেই কাজ। কোনো বেশি চিন্তা না করে আমি আর একজন বন্ধু একই বাইকে করে পদ্মবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের পথ ধরে পদ্মবিলের পথে রওনা দিলাম। নীলফামারী শহর থেকে পদ্মবিলের দিকে যেতে হলে শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে গ্রামের ভেতরের কাচা রাস্তা দিয়ে যেতে হয়। চারপাশের পরিবেশও তখন ধীরে ধীরে বদলে যেতে থাকে। পাকা রাস্তার বদলে গ্রামের রাস্তা, দুই পাশে সবুজ মাঠ, কোথাও কৃষকের কাজ, কোথাও গাছপালা আর মাঝে মাঝে ছোট ছোট বাড়িঘর।
বাইকে করে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়ও একটি আলাদা অনুভূতি হয়। শহরের কোলাহল থেকে যত দূরে যাওয়া যায়, ততই মনে হয় মাথার ভেতরের চিন্তাগুলোও যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে ও পরিবেশ ও একটু একটু করে ঠান্ডা হচ্ছে। অবশেষে আমরা পদ্মবিলে পৌঁছালাম।
পদ্মবিলে কিছুটা সময় কাটালাম, বিলে পৌঁছে নৌকায় উঠলাম। তারপর শুরু হলো আসল আনন্দ। খুব বেশি কিছু করার ছিল না। শুধু নৌকায় বসে চারপাশের পরিবেশ দেখা, বন্ধুদের সাথে গল্প করা আর কিছুক্ষণ প্রকৃতির মধ্যে থাকা। চারপাশে পদ্মফুল, পানির ওপর নৌকা, গ্রামের শান্ত পরিবেশ আর বিকেলের বাতাস। যেন নিমিশেই সব কিছু শান্ত হয়ে গেলো। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল জীবনের এত ব্যস্ততা, চিন্তা, দায়িত্ব সবকিছু থেকে একটু দূরে চলে এসেছি।
আমরা খুব বেশি সময় সেখানে ছিলাম না। কিন্তু অল্প সময়টুকুই যেন মনটাকে অনেকটা সতেজ করে দিলো। আসলে ভালো থাকার জন্য সবসময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন ভালো বন্ধু, একটা বাইক, হঠাৎ নেওয়া একটা সিদ্ধান্ত আর প্রকৃতির কাছে কয়েক ঘণ্টা সময়ই যথেষ্ট।
বাসায় ফেরার সময় হঠাৎ মনে হলো, খালি হাতে বাড়ি ফিরব কেন? আমার মা আর আমার স্ত্রীর জন্য কয়েকটি কড়া পদ্মফুল নিলাম। ভাবলাম, আজকের এই সুন্দর বিকেলের একটা ছোট্ট স্মৃতি তাদেরও দেওয়া যাক। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো, আমার ভবিষ্যৎ বাবুর জন্যও একটা পদ্মের কলি নিলাম।জানি না তখন আমার ছোট্ট বাবু পৃথিবীর কতটা কাছাকাছি থেকে এই পৃথিবীকে অনুভব করছে। কিন্তু আজ পদ্মবিল থেকে একটা কলি হাতে নেওয়ার সময় মনে হলো, এই ছোট্ট ফুলটার মধ্যে আমার ভবিষ্যৎ বাবুর জন্যও একটা ভালোবাসা রেখে দিই।
একদিন হয়তো বাবু বড় হবে। তখন হয়তো তাকে বলব, তুমি পৃথিবীতে আসার আগেই তোমার বাবা তোমার জন্য একটা পদ্মের কুঁড়ি নিয়ে এসেছিল। হয়তো তখন এই ছোট্ট ঘটনাটাও আমাদের পরিবারের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে।
জীবনে আমরা অনেক বড় বড় সুখের জন্য অপেক্ষা করি। কিন্তু মাঝে মাঝে ছোট ছোট মুহূর্তের মধ্যেই সবচেয়ে সুন্দর আনন্দ লুকিয়ে থাকে। আজকের বিকেল আমাকে আবার মনে করিয়ে দিল, জীবনকে সুন্দর করতে সবসময় অনেক কিছু দরকার হয় না শুধু কখনো কখনো হঠাৎ নেওয়া একটা সিদ্ধান্তই একটা সুন্দর স্মৃতি তৈরি করে দেয়। আজকের এই বিকেলটা হয়তো আমার জীবনের খুব বড় কোনো ঘটনা নয়।
তবে মা, স্ত্রী আর আমার ভবিষ্যৎ বাবুর জন্য পদ্মফুল হাতে নিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন মনে হচ্ছিল, এই ছোট্ট বিকেলটাই হয়তো একদিন অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে।আলহামদুলিল্লাহ, আজকের বিকেলটা খুব সুন্দর কেটেছে। যাইহোক আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কিছু সময় শুধু নিজের জন্য, বন্ধুদের সঙ্গে একটুখানি ঘোরাঘুরি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...








High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.