সবুজে ঘেরা গ্রামের গল্প পর্ব-১৫
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফটোগ্রাফি আমার পেশা নয় আমার নেশা যখনই সুযোগ পাই তখনই আমি বের হয়ে পরি ফটোগ্রাফির উদ্দেশ্যে। এবং সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে আমার খুবই ভালো লাগে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের গর্বের গল্প।
শুকনো মৌসুমে নদীর চরগুলো নতুন জীবনের জন্ম দেয়। কৃষকেরা সেখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করেন। ভুট্টা চিনাবাদাম তরমুজ কুমড়া মরিচ আর নানা রকম সবজি উৎপাদন হয়। একসময় যেখানে শুধু নদীর পানি ছিল কয়েক মাস পর সেখানে সবুজের সমারোহ দেখা যায়। প্রকৃতির এই পরিবর্তন সত্যিই বিস্ময়কর। গ্রামের মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাদামাটা হলেও তাদের সুখ অনেক গভীর।
সকালে পরিবারের সবাই একসঙ্গে নাস্তা করেন। এরপর যার যার কাজে বেরিয়ে পড়েন। দুপুরে গাছের ছায়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেন। সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান। এই সরল জীবনেই তারা খুঁজে পান প্রকৃত শান্তি। গরুর গাড়িটি আমাকে বাংলার পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। খড় বোঝাই সেই গাড়ি ধীরে ধীরে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






