কথার আঘাত হৃদয়ে ক্ষত সৃষ্টি করে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আমি লেখালেখি করতে অনেক পছন্দ করি। তবে বেশিরভাগ সময় নিজের অনুভূতি থেকেই লেখাগুলো লেখার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করবো।
কথার আঘাত হৃদয়ে ক্ষত সৃষ্টি করে:

মাঝে মাঝে আমাদের মন খারাপের কারণগুলো প্রকাশ করা হয়ে ওঠে না। কাছের মানুষদের কাছ থেকে পাওয়া আঘাতগুলো মনের ভেতরে ক্ষত সৃষ্টি করে। বুক কষ্টে ভরে ওঠে। ভেতরটা কষ্টে ভরে ওঠে। কিন্তু সে অনুভূতি বলে বোঝানো যায় না। যখন আমাদের কাছের মানুষদের কাছ থেকে আঘাত পাই তখন সেই আঘাত অনেক বেশি বেদনাদায়ক হয়। মনে হয় যেন ভেতরটা একেবারে দুমড়ে মুচরে শেষ হয়ে যাচ্ছে।
কথায় আছে কাছের মানুষদের ছোট আঘাত অনেক বড় ক্ষত সৃষ্টি করে। আমরা আসলে কাছের মানুষদের কাছ থেকে সবসময় ভালোবাসা কিংবা ভালো ব্যবহার প্রত্যাশা করি। কিন্তু সেই মানুষগুলো যখন আমাদেরকে আঘাত দিয়ে কথা বলে তখন সেই ছোট ছোট আঘাতগুলো মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়। আর অনেক বেশি মন খারাপ হয়ে যায়। হয়তো তাদেরকে সেই মন খারাপের কারণগুলো বোঝানো যায় না। কিংবা বলে প্রকাশ করা যায় না।
সত্যি কথা বলতে আমার অল্পতেই অনেক বেশি মন খারাপ হয়ে যায়। হয়তো নিজের কষ্ট প্রকাশ করতে পারি না। নিজের অনুভূতিগুলো ব্যক্ত করতে পারিনা। কিংবা সেই মানুষগুলোকে বোঝাতে পারি না আমারও ভীষণ কষ্ট হয়। মন খারাপের সময়গুলোতে কখনো কষ্ট ভুলতে পারিনা। কথা আঘাত আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। আসলে এই অনুভূতিটা কতটা কষ্টের সেটা কেউ কখনো বুঝতে পারবে না। নিজের ভেতরের জমা কষ্টগুলো ধুকে ধুকে হৃদয় মাঝে ক্ষত হয়ে রয়ে যায়।
আমরা সব সময় আমাদের কাছের মানুষদের কাছ থেকে পাওয়া ভালো ব্যবহার গুলোকে মনে রাখি আর ভালো থাকতে চাই। কিন্তু মাঝে মাঝে তারা যখন আমাদের সাথে অন্য রকমের ব্যবহার করে কিংবা কথার আঘাতে তিক্ত করে তোলে তখন সত্যি অনেক খারাপ লাগে। কারণ ক্ষুদ্র এই জীবনে যাদেরকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই তারাই যদি কথার আঘাতে ভেতরটাকে জর্জরিত করে দেয় তখন সেই কষ্টে জর্জরিত হৃদয়ে শুধু আঘাত ভেসে ওঠে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
