মানসিক চাপ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি নিজের অনুভূতি থেকে একটি পোস্ট সবার মধ্যে শেয়ার করব। মাঝে মাঝে নিজের মনের কথাগুলো লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।
মানসিক চাপ:

মাঝে মাঝে মনে হয় মানসিক চাপ সত্যি অনেক বেশি ভয়ংকর। আসলে যারা মানসিক চাপের মধ্যে পড়েছে তারা এই সমস্যাটা ভালো করে বুঝতে পারবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছুর জন্য অপেক্ষা করেছি। মাঝে মাঝে অর্থের অভাব আমাদের জীবনটাকে জটিল ভাবে ঘিরে ধরে। জীবনের এই কঠিন সময়টা সত্যি অনেক বেশি কষ্টের।
এই পৃথিবীতে সবকিছুর বিনিময় যেন শুধু অর্থ দিয়ে হয়। অর্থ ছাড়া সব কিছু মূল্যহীন। আসলে যার কাছে অর্থ থাকে না সে যেন সবার কাছেই এক প্রকারের অর্থহীন মানুষে পরিণত হয়। সেই অর্থহীন মানুষ কতটা মানসিক প্রেসারে জীবন যাপন করে সেটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না। জীবনের এই কঠিন সময় গুলো জীবনটাকে আরো বেশি কঠিন করে তোলে। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো অনেক কিছুর প্রত্যাশা করি। কিন্তু মাঝে মাঝে সেই প্রত্যাশাগুলো অপূর্ন থেকে যায়।
যখন আমরা নিজের সাথে নিজের লড়াই করি তখন এতটা মানসিক চাপ পড়ে যেটা বলে বোঝানো যায় না। ভালো থাকতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি আবার অনেক কিছু অর্জন করার চেষ্টা করতে গিয়ে মানসিক চাপে নিজেকে হারিয়ে ফেলি। সবকিছু মিলিয়ে আর ভালো থাকা হয় না। হয়তো ভালো থাকার চেষ্টা করতে করতে মানসিক চাপ আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। হয়তো সেখান থেকে আর ভালো থাকা হয়ে ওঠে না।
হয়তো এই ক্ষুদ্র জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। কিন্তু সবকিছু নিয়ে যখন মানসিক চাপের মধ্যে আমরা সময় কাটাই তখন সেই মানসিক প্রেসারটা আরো বেশি কঠিন হয়ে যায়। মনে হয় যেন জীবনের সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়েছে এই মানসিক প্রেসার। আর তখন চাইলেও ভালো থাকা যায় না। তখন চাইলেও আর কোন কিছু করা যায় না। মানসিক চাপ আমাদের ভালো থাকতে দেয় না। তবুও ভালো থাকার চেষ্টা করতে হয়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
