একটি মৃত গুগল সার্চ - কাজী অ্যাডাম

in #bangla-kobita4 days ago

আজ সারাদিন খুঁজলাম—
"ফিরে না আসা মানুষের ঠিকানা।"

সার্চ ইঞ্জিন কিছুক্ষণ ভেবে লিখল,
"নো রেজাল্ট ফাউন্ড."
পৃথিবীর সব তথ্য সংরক্ষিত,
শুধু অনুতাপের কোনো ডেটাবেস নেই।

তখন বুঝলাম,
কিছু প্রশ্নের উত্তর
ইন্টারনেট নয়, নীরবতা জানে।

খসড়াধ্বনি: সব প্রশ্নের উত্তর না থাকাই কি মানুষের সবচেয়ে বড় শিক্ষা?

Kazi Adam, Baba Adam, Poet Adam, Who is Kazi Adam, Kazi Adam k.png