দেখুন বন্ধুরা বেন্ডি ক্ষেতে সবুজে মাঝে হলুদের (yellow Okra Flowers) মায়াবী ছোঁয়া 🌿

in CCS15 days ago

প্রিয় STEEM বন্ধুরা,

আমি গতকিছু দিন আগে এই বেন্ডি ক্ষেতে ফুলের একটি পোস্ট করেছিলাম॥ আজ আবার ও ঐতিহাসিক ক্ষেতে গিয়েছি॥ কিন্তু প্রকৃতির সৌন্দর্য খুঁজতে সবসময় দূরে যেতে হয় না। কখনো কখনো একটি সবুজ বেন্ডি ক্ষেতের মাঝেই লুকিয়ে থাকে অসাধারণ সৌন্দর্য।

68d7a202-9f83-4ff1-a69e-5fec22422307.jpeg

9ef6140e-2ccf-4b29-9402-768cf612e515.jpeg

645f0916-cb90-44da-9e01-ba704a3c4bd3.jpeg

আজ আবারও জুরবা গ্রামের বেন্ডি ক্ষেতে yellow Okra Flowers ফটোগ্রাফি করার সুযোগ হলো। কচি বেন্ডির সঙ্গে ফুটে থাকা কোমল হলুদ ফুলগুলোকে নীল আকাশের নিচে দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল।

ead8649b-f3f3-4b97-9f8d-fa628e59d7eb.jpeg

63824a14-dc6b-4dea-b9c7-4f08b6e24ab6.jpeg

6cc8174e-5efe-42aa-a562-5191ce393aba.jpeg

একটি ফুল ফুটে ওঠার আগে তার ছোট্ট কুঁড়ি থেকে শুরু করে ধীরে ধীরে প্রস্ফুটিত হওয়ার পুরো প্রক্রিয়াটিই যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। ছবিগুলোতে সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি।

dc75907d-ec2a-46ff-a69c-ff9ad4b59847.jpeg

53de3a9c-7166-4cff-bb9c-bf0efbfde29e.jpeg

de523521-f906-44e8-a118-023e949d79b0.jpeg

dd784261-0e65-4b52-8cf8-92c78677e030.jpeg

সবুজ পাতার মাঝে হলুদ ফুল, দূরের খেজুরগাছ, পরিষ্কার নীল আকাশ আর গ্রামের শান্ত পরিবেশ—সব মিলিয়ে জুরবা গ্রামের এই বেন্ডি ক্ষেত আমার কাছে আজকের দিনের একটি সুন্দর স্মৃতি হয়ে রইল। 🌴

1f74776e-8a69-4e31-9ca7-e765c089b49b.jpeg

7e062030-6800-40cd-b50b-a84835a8ee9e.jpeg

21154bf6-9cd0-4cea-82b7-1a2a90707484.jpeg

📍 Location: Jurba Village, Najran City, Saudi Arabia 🇸🇦
📸 Photography: @jaster family
Camera 🎥 Mobile Phone Redmi Note 14 pro +

আমি মনে করি প্রকৃতির ছোট্ট সৌন্দর্যগুলোই কখনো কখনো আমাদের হৃদয়ে সবচেয়ে বড় আনন্দ এনে দেয়।

আমার yellow Okra Flowers আপনাদের কাছে কোন ছবিটিতে বেন্ডি ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে উঠেছে বলুনতো? 🌼

This post was made by #CCS Community. @jaster family.