08/09/2026 এলোমেলো কিছু ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে বিকেলে উঠানো কিছু এলোমেলো ফটোগ্রাফি।আজকে আমার ডিউটি শেষ হয়েছে বিকাল পাঁচটার সময় বাসায় এসে কিছু সময় অপেক্ষা করে তারপর আসরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম আর চিন্তা করলাম যে কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের কাছে শেয়ার করি যাই হোক প্রথম আমি বাসা থেকে বের হয়ে দেখতে পেলাম যে ফাঁকা মাঠের ভেতরে দুই তিন জন ফুটবল খেলছে।
এছাড়াও কয়েকজন শরীল এক্সারসাইজ করার জন্য আসছে বিকালে একটু হাটাহাটি করলে শরীর ভালো থাকে যাইহোক সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম যে দারুন একটি সাদা নয়নতারা ফুলের গাছ আমি গাছের কোলে গিয়েই দুইটা ছবি উঠিয়েছি এই নয়ন তোরা ফুল গুলো দেখতে খুবই সুন্দর এছাড়াও এই ফুলের কয়েকটি কালার রয়েছে তবে এই সাদা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
মালয়েশিয়াতে প্রত্যেক নাগরিকের কাছে একটার বেশি গাড়ি রয়েছে এদের প্রতিটা বাড়িতে দুই তিনটা করে গাড়ি থাকে মালয়েশিয়াতে যদি একসাথে গাড়িগুলো রাস্তায় বের হয় তাহলে সমস্ত রাস্তা একেবারে ব্লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আপনারা এই গাড়িগুলো ঠিক রাস্তার সাইডে এভাবেই রেখে দিয়েছে এক সাইটে খালি রাখছে যাতে করে মানুষ চলাচল করতে পারে এছাড়া এ রাস্তাটি বাড়ির পেছন সাইটে সাধারণত এই সাইটে রাস্তা মানুষ খুব বেশি চলাচল করে না তাই গাড়ি পার্কিংয়ের জন্য নিরাপদ।

দারুন বুদ্ধি অবলম্বন করে প্লাস্টিকের বালতির ভেতরে মাটি ভর্তি করে তারপর বাড়ির সাইডে ঠিক এভাবেই গাছ লাগিয়েছে এছাড়াও এখানে মাঝে মাঝে শব্দ লাগায় দেখতে খুব ভালো লাগে এবং বাড়ির খাবারের চাহিদা মেটে।
আপনারা দেখে চিনতে পারছেন যে এই ফুল কোন গাছে হয়ে থাকে এগুলো সাধারণত এক ধরনের সাগ এগুলো খেতে খুবই মজা লাগে তবে এই গাছের ফুল অনেকে হয়তোবা দেখেন নাই এই ফুল থেকেই আগামীতে ছোট ছোট গাছ হবে এবং মানুষ এখান থেকে সাগ নিয়ে রান্না করে খেতে পারবে।
লাস্টে শেষ যে ছবিটা আপনাদের কাছে শেয়ার করছি এটি হলো এক ধরনের ঔষধি গাছ এগুলো অনেকেই সবজি হিসেবে খেয়ে থাকে আমাদের এলাকায় এই গাছের নাম হলো তেলাকুঁচো গাছ।
তো বন্ধুরা আমার আজকের বিকালের এলোমেলো ফটোগ্রাফি কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।








Thank you so much for supporting me.