প্রতারক ছোট ভাইয়ের গল্প শেষ পর্ব।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি গত দুই পর্ব যারা ইতিমধ্য করেছেন আজকে তৃতীয় পর্ব পড়ে কিছুটা আশ্চর্য হবেন।
গতবারের পর্ব যেখান থেকে শেষ করেছিলাম ঠিকই সেখান থেকেই শুরু করছি ছোট ভাইকে মালয়েশিয়া নিয়ে আসার পর খুব ভালো একটি কোম্পানিতে সে কাজ করতে শুরু করলো প্রথম এক মাসের বেতন আমার কাছে বলল তার বেতন নাকি অনেকটাই কম তারপর আমি ওই কোম্পানিতে যোগাযোগ করলাম তারা বলল যে কিছুদিন পর তার বেতন বাড়ানো হবে এভাবে একটি বছর পার হয়ে গেল।
কিছুদিন পর কোম্পানির বেতন বাড়ল তার কাজের পরিমাণও বাড়তে শুরু করল ইচ্ছে প্রত্যেক মাসে ইনকাম করতে শুরু করল 50 হাজার টাকার উপরে কিন্তু সে ফ্যামিলিতে ২৫ হাজার অথবা ৩০ হাজার টাকা দিত এদিকে আমি মালয়েশিয়াতে ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করি আমার ইনকামের সব টাকায় বাড়িতে আমার আম্মুর একাউন্টে দি ই।
এভাবে সে তার নিজের কাছে টাকা রাখতে শুরু করল তবে আমি নিঃস্বার্থভাবে তাকে বিশ্বাস করলাম যে তার বেতন হয়তোবা অনেক কম এক পর্যায়ে আমি তার বেতন সম্পর্কে জানতে পারলাম তখনও আমি কিছুটা চুপ ছিলাম আমি পাঁচ লাখ টাকা দিয়ে মালয়েশিয়ার নিয়ে এসেছি সেই টাকা আমাকে পরিশোধ করতে শুরু করল আর আমি সেই টাকা দিয়ে আমার ঘরের কাজ শেষ করতে লাগলাম।
আমার সম্পূর্ণ অর্থ এবং তার সামান্য অর্থ দিয়ে আমার ঘরের কাজ ৫০% পার্সেন্ট শেষ হলো কিছুটা কাজ এখনো বাকি রয়েছে ওই একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু এখনো মালয়েশিয়াতে আছি বাড়িতে যাব পরিস্থিতি নিচ্ছি বাড়িতে গিয়ে বিয়ে করবো সেটার জন্য এরপর আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে বিয়ে করি এরপর আবারো দুই মাস পর মালয়েশিয়া তে আসি। বাড়িতে গিয়ে ঘরের কাজ শেষ করতে আমার আরো ৪ লাখ টাকা হতো খরচ হয়ে যায়।
আমি তো আমি বাড়িতে যাওয়ার পর আমার ঘরের কাজ 90% শেষ হয় এরপর থেকে শুরু হয় আমার ভাইয়ের আসল খেলা সে এবার এক মাস টাকা দেয় আর এক মাস নিজের কাছে রাখে আগে প্রত্যেক মাসে অল্প কিছু টাকা দিলেও এখন ধীরে ধীরে তার নিজের কাছে পুরো টাকা রাখতে শুরু করলাম অথচ আমি এর কিছুই জানিনা বছরের এখন প্রায় নয় মাস শেষ হয়েছে আমি হঠাৎ ব্যাংকে খোঁজ নিয়ে দেখলাম যে আমার ভাই আম্মুর একাউন্টে টাকা পাঠায় না সে নিজের কাছে টাকা রেখে যাই।
অথচ আমার টাকায় তার একটি বাচ্চা এবং বউ পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করে অথচ তার নিজের টাকা নিজের কাছে রেখে সঞ্চয় করছে এভাবে আরো কিছুদিন যাওয়ার পর যখন আমি বুঝতে পারলাম তখন তার কাছে সরাসরি বললাম সে আমার কাছে মিথ্যা কথা বলল তারপর আমি যখন তাকে প্রমাণ দিলাম তখন সে বলল যে আমি টাকা নষ্ট করে ফেলছি জুয়া খেলে এটা হয়েছিল তার আরেকটি বড় প্রতারণা।
আমি তাকে আর বিশ্বাস না করে বললাম যে আচ্ছা ভাই তোর মত তুই এবার টাকা গুছাতে শুরু কর আমি আমার মত থাকি তবে আমি যে ঘর করেছি আমার নিজের টাকায় তুই তোর মত করে ঘর করে নে তখন সে আমার সাথে আরও বড় একটি বেইমানি করল সে বলল যে আমি এই ঘরে একদিন হলেও পরিশ্রম করছি আমি এই ঘর ছাড়বো না এভাবে দুই ভাইয়ের মধ্যে কিছুটা দ্বন্দ্ব শুরু হলো।
সে এই ঘরে টাকা নিয়ে না দিও জোর করে থাকবে এর পাশাপাশি আমার সাথে যে এত বড় বেইমানি করল সেটা কেউ বুঝতে পারল না তাই আমি সবাইকে বলব যে আপনারা যখনই যা করবেন নিজের জন্যই করবে অন্যের জন্য কিছুই না করাটাই উত্তম ১২ বছর বিদেশ কাটার পর আমার কাছে এখন তেমন অর্থ নাই যে বাড়িতে গিয়ে ব্যবসা করব ছোট ভাইয়ের ভরসায় আমি বাড়িতে যেতে চেয়েছিলাম। কিন্তু আমার ছোট ভাই আমার সাথে এই বেইমানি টা করার কারণে আমাকে আরো বিদেশে পরিশ্রম করতে হবে এখনো অনিশ্চিত জীবনযাপন করছি সবাই আমার জন্য দোয়া করবেন এই ছিল ছোট ভাইয়ের প্রতারণার মূল গল্প আশা করি এই গল্প থেকে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন এটা আমার বাস্তব জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরছি।
Posted with Speem

Me llamó la atención cuando mencionás que, después de un año, su salario subió a más de 50 mil y él empezó a guardar el dinero para sí mismo, mientras la familia sigue dependiente de vos. En mi rutina he encontrado que conversar abiertamente sobre finanzas familiares, sin culpas, ayuda a cuidarse emocionalmente. ¿Cómo pensás que podés abordar el tema con él sin que la relación se tense?
0.00 SBD,
4.33 STEEM,
4.33 SP
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেল কি সম্পূর্ণ পড়ে দারুন একটু কমেন্ট করার জন্য। এখন আমি চেষ্টা করছি যারা আমার সাথে প্রতারণা করছে তাদের থেকে দূরে থাকার ।
Thank you so much for supporting me
Your post have been rewarded by the Speak on Steem curator team!
Curated by @marvinvelasquez
Get used to using the entire screen; you don't need to include the app logo in your video. You can use editing tools to improve your presentations. Good luck!
অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরব।