জুমার নামাজের পর গন্তব্যহীন এক বিকেল
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা কিছুদিন আগে বিকেলের দিকে শহর থেকে একটু গ্রামের দিকে বের হয়েছিলাম। আজ শুক্রবার। জুমার নামাজ শেষ করে মনে হলো, আজ একটু বাইরে বের হওয়া যাক। কোনো কাজের জন্য নয়, কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরিকল্পনাও ছিল না। শুধু একজন বন্ধুকে সাথে নিয়ে বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম।
সত্যি বলতে, আজকের এই বের হওয়ার সবচেয়ে সুন্দর ব্যাপারটাই ছিল কোনো গন্তব্য ছিল না। কোথায় যাব, কত দূর যাব, কখন ফিরব কিছুই ঠিক করা ছিল না। শুধু বাইক চালাব, আর গ্রামের সুন্দর পরিবেশটা উপভোগ করব, এই ছিল পরিকল্পনা। আকাশটা আজ বেশ মেঘলা ছিল। চারপাশে রোদের তীব্রতা নেই, বরং মেঘের ছায়ায় পুরো পরিবেশটা অনেক শান্ত আর ঠান্ডা ঠান্ডা লাগছিল। শহরের ব্যস্ততা পেছনে ফেলে যখন গ্রামের রাস্তার দিকে ঢুকলাম, তখন মনে হলো, এটাই তো আসল প্রশান্তি!
রাস্তার দুই পাশে সবুজ মাঠ, গাছপালা, দূরের গ্রামের বাড়িঘর আর মাঝে মাঝে হালকা বাতাস। বাইকের গতি খুব বেশি ছিল না। আস্তে আস্তে পথ চলছিলাম আর বন্ধুর সাথে গল্প করছিলাম। কখনো কোনো রাস্তা ভালো লাগলে সেদিকেই চলে যাচ্ছি, আবার কখনো নতুন কোনো রাস্তা দেখে মনে হলো চলো, এই দিকেই যাই।
কোনো গন্তব্য না থাকলেও পথটা যেন নিজের মতো করে আমাদের নিয়ে যাচ্ছিল। শহরে আমরা সবসময় কোথাও না কোথাও পৌঁছানোর জন্য ছুটে চলি। কিন্তু আজ বুঝলাম, কখনো কখনো কোথাও পৌঁছানোর দরকার নেই, শুধু পথটাকে উপভোগ করাটাই যথেষ্ট।
মেঘলা আকাশের নিচে বাইক রাইড, পাশে একজন বন্ধু আর চারপাশে গ্রামের নির্মল প্রকৃতি, দিনটা খুব সাধারণ হলেও মনটা বেশ ভালো হয়ে গেল। জুমার নামাজের পর এমন একটা নিরিবিলি বিকেল হয়তো খুব বড় কোনো ঘটনা নয়। কিন্তু ব্যস্ত জীবনের মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের একটু থামতে শেখায়, নিজের সাথে সময় কাটাতে শেখায়।
আজকের রাইডের কোনো গন্তব্য ছিল না, কোনো বিশেষ পরিকল্পনাও ছিল না। তবুও দিন শেষে মনে হলো গন্তব্যহীন এই পথটাই হয়তো আজকের সবচেয়ে সুন্দর গন্তব্য ছিল। কখনো কখনো হারিয়ে যাওয়ার জন্য নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্যই একটু গন্তব্যহীন পথে বের হতে হয়।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: জুমার নামাজের পর গন্তব্যহীন এক বিকেল
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...








High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!