"সন্তানের সফলতা মানে পিতা-মাতার সফলতা " এই ‌ কথার সাথে, আমি সম্পূর্ণরূপে একমত।|

in Incredible Indiayesterday
1000044980.jpg

Hello,

Everyone,

আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।

প্রতিদিন ভাবী আজকের ল্যাপটপ নিয়ে বসতে হবে। ল্যাপটপ নিয়ে বসলাম এবং লেখা শুরু করলাম। লেখা শুরু করলাম কিন্তু আবার মন অন্যদিকে ঘুরে যাচ্ছে , আর লিখতে পারছি না ।কোথা থেকে শুরু করব বা কোথায় শেষ করব সেটাই ভেবে পাচ্ছিনা।

আজ আমাকে আমার প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমার সেই ইচ্ছা শক্তি কোথায় হারিয়ে গেল । যেখানে ,সপ্তাহে সাতটি পোস্ট না করতে পারলেও সপ্তাহে পাঁচ থেকে ছয়টি পোস্ট করতে পারতাম।

1000044737.webp1000044735.webp

সময় ও পরিস্থিতি আমাকে এমন কেন অলস করে দিচ্ছে ।আজকাল নিজের জন্য কিছুই যেন চাওয়ার নেই। মনে হচ্ছে, আমার পাশের মানুষগুলো যদি ভালো থাকে তবে আমি ভালো থাকবো ।ওদের হাসি মুখ দেখলে আমারও সকল দুঃখ দূর হয়ে যায়, তাই তো নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে আজ ওদের জন্য আমার সমস্ত সময়টা দিয়ে রেখেছি।

সংসারের প্রতি এই ভালোবাসা আমার মত প্রতিটা গৃহবধূর রয়েছে। এই প্রতিদানে আমরা কিছু চাই না, শুধু চাই সবাই মিলেমিশে ভালো থাকুক ,সুস্থ থাকুক ।

মা হিসেবে আমার একটাই চাওয়া ,আমি যেটা না পেরেছি সেটা যেন আমার সন্তান পারে ,ওর সফলতা মানে আমার সফলতা ,তাইতো ওর প্রতিটা পদক্ষেপে আমি ওর পাশে থাকতে চাই ।বৃদ্ধ বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন করার সাথে সাথে সংসার ও সন্তানের দিকে লক্ষ্য রাখতে হয় ।

1000044975.jpg1000044977.jpg

মেয়ের প্রথম পড়াশোনা কিংবা গান আমার হাত ধরে শুরু হলেও এখন আমি কোনটাই ওকে আর দেখাতে পারছি না কারণ সে এখন আমার থেকে অনেক ভালো করছে ।এখন সেই আমার টিচার আমি তার স্টুডেন্ট ।

এই সফলতা তাকে ধরে রাখতে হবে । আমিও বিশ্বাস করি সন্তানকে তার উজ্জ্বল ভবিষ্যতের সকল ব্যবস্থা বাবা-মাকে করে দেওয়া উচিত । বিশেষ করে মেয়েদের বিয়ের আগে পড়াশোনা সম্পূর্ণ করে বিয়ে করা উচিত, কারণ বিয়ের পরে পড়াশোনা যে কতটা কঠিন তা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি ।

স্বামী ,সংসার সামলিয়ে পড়াশুনা করা একটা মেয়ের পক্ষে অনেক কঠিন কাজ । আমি, আমার বাবা মায়ের মত সে ভুলটা করতে রাজি না। আমার সন্তানকে সকল সুযোগ সুবিধা দিতে প্রস্তুত আছি ।

1000044974.jpg1000044976.jpg

ওর কলেজ বলুন কিংবা কোন কোচিং বলুন সমস্ত ক্ষেত্রে আমি সাথে থাকার চেষ্টা করি। এখন ওদের দলগত কাজ দিচ্ছে ,যেহেতু বাবা-মা আমাদের বাসায় আছেন , মেয়েকে নিয়ে অন্য কোন মেয়েদের বাসায় গিয়ে সে গ্রুপ ভিত্তিক কাজ করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে । ওদের গ্রুপের অন্যান্য মেয়েদেরকে বলেছি, তোমরা আমার বাসায় এসে তোমাদের কাজ সম্পন্ন করো এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ওদেরকে নিয়ে মার্কেট থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম ।

দুই সপ্তাহ ধরে ওরা কাজগুলো ‌ সম্পূর্ণ করল ।বাচ্চাদের এই কাজগুলো দেখে আমারও খুব ভালো লাগছে ।সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ,ওরা ভবিষ্যতে একজন দক্ষ ‌ প্রকৌশলী হতে পারে। ওদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে এসেছে ,তার জন্য বাড়তি পড়াশুনা দরকার এবং এই কাজগুলো সম্পূর্ণ করা দরকার।

ওদের কোন সমস্যা না হয় সেজন্য সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে খাবার এবং বিকেল বেলার নাস্তা বাসায় তৈরি করে দিতাম।মেয়েগুলো বাসায় আসলে ঘরটা উজ্জ্বল হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন এগুলো সব আমারই মেয়ে ।

এটা ওদের প্রথম কাজ, হয় তো এখানে অনেক ভুল থাকবে। তারপরও এই ভুলগুলো থেকে ওরা একটু একটু করে শিখবে এবং নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবে ।এভাবে নিজেদের একটু একটু করে প্রস্তুত করবে । মামনি গান পছন্দ করে ,তার সাথে সে ছোটবেলা থেকে চেয়েছিল একজন সফল আর্কিটেকচার হবে । আমি তার পছন্দকে সম্মতি জানিয়ে সহযোগিতা করে আসছি।

1000045010.webp1000045008.webp

অনেকেই বলেন,মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং পড়ানো এই সিদ্ধান্ত নেয়াটা আমার ঠিক হয়নি। মেয়েদের জন্য ডাক্তার , শিক্ষকতা পেশা এইগুলো সব থেকে ভালো। কিন্তু বর্তমান সময়ে নারী পুরুষের কোন ভেদাভেদ নেই। আমরা সকলেই জানি, আজ নারীরা বিমান চালাচ্ছে ।নারীরা ঘরে বাইরে সমান ভাবে কাজ করছে।

ভবিষ্যতে এমন দিন আসবে ,যেখানে নারী-পুরুষ সকলেরই উপার্জন করতে হবে । মেয়েদের কাজ করা মানে শুধু অর্থের জন্য নয় ,মাথা উঁচু করে বাঁচার জন্য । স্বামীর যত টাকাই ‌ উপার্জন করুক না কেন কিংবা অনেক বড়লোক হোক , স্বামীর কাছ থেকে টাকা নিতে হলে ‌ স্ত্রীকে সেই প্রতিটি টাকার হিসাব দিতে হয়। কোথায় কত টাকা খরচ হয়েছে ?কেন টাকা প্রয়োজন? এরকম হাজারো প্রশ্ন করতে পারে ।

কিন্তু বাবার কাছ থেকে পাওয়া টাকার কখনো হিসাব দিতে হয়নি মেয়েকে। কিন্তু স্বামীর কাছ থেকে পাওয়া টাকার হিসাব দিতে হয়। নারীকে শুধু শিক্ষিত হলেই হবে না তাকে একজন উপার্জনশীল ‌ নারী হতে হবে। তার নিজের ছোট ছোট ‌ ‌ শখগুলো নিজে পূরণ করতে পারে ।ছোট ছোট শখ পূরনের জন্য কারো কাছে হাত পাততে না হয় ।

ওদের জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ করবেন। ‌ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মত এখানে বিদায় নিচ্ছি ❤️শুভরাত্রি❤️

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093596.png

Curated by : @ sduttaskitchen
 12 hours ago 

পোস্টটি সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ , অ্যাডমিন ম্যাম,@sduttaskitchen.