সময়!

একদিন সময় ভাবলো তাকে নিয়ে এত সমালোচনা, এত তর্ক বিতর্ক, এত মতভেদ! তাকে ভাগ বাটোয়ারা নিয়েও কত অভিযোগ আসে ঈশ্বরের কাছে!
কিন্তু, সময় তো সকলের জন্য একই নির্ধারিত, অন্ততপক্ষে একটি দিনকে যদি ধরা যায়, তাহলে
কেনো এমনটি ভাবলো সময়?
কারণ! একদিন এক ভিখিরি এক্ ধনী ব্যবসায়ীর বাড়ির সামনে বসে মনে মনে ভাবলো, দুজনেই মানুষ, কিন্তু ঈশ্বরের এ কেমন বিচার, একজনকে সমস্ত সুখ দিয়ে রেখেছে, সে তার জীবনের সময়কে সুখের সাথে উপভোগ করছে!
অন্যদিকে সে নিজে প্রতিটি মুহূর্ত সংঘর্ষ করছে, প্রতিদিনের ক্ষিদে মেটাবার জন্য।
ঈশ্বর কেনো এভাবে অবিচার করেন, যেখানে সকলেই মানুষ!
যে ধনী সেও মানুষ, আবার যে দরিদ্র সেও মানুষ!
তাহলে, কারোর জীবনে সময় সদাই সুখ বয়ে নিয়ে আসে, আর চিরস্থায়ী হয় আমৃত্যু, অন্যদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত মানুষের জীবনের সবটা সময় কেটে যায় সংঘর্ষের মধ্যে দিয়ে!
ঈশ্বর কেনো এমন ভেদাভেদ করেছেন? কেনো কারোর জীবনে সময়কে সুখের কারণ করেছেন, আবার কারোর জীবনে সংঘর্ষের?
সময়, এত অভিযোগ সহ্য করতে না পেরে, সটান গিয়ে উপস্থিত হলেন ঈশ্বরের দরবারে।
সে দরিদ্র ব্যাক্তির সমস্ত অভিযোগের কথা তুলে ধরলেন ঈশ্বরের কাছে!
ঈশ্বর মৃদু হেসে সময়ের কাছে জানতে চাইলেন, সময় কি চায় তার থেকে?
সময়, তখন ঈশ্বরকে জানালেন, উভয়ের পরিস্থিতি একই করে দিয়ে একটি নির্দিষ্ট সময় উভয়কে দেওয়া হোক!
অর্থাৎ যে ধনী, তাকেও দরিদ্র করে দেওয়া হোক, আর বিষয়টি দরিদ্র, এবং যে ধনী উভয়কে জানিয়ে দেওয়া হোক!
যে, উভয়কে ছয় মাসের সময় দেওয়া হলো, নিজেদের অবস্থান পুনর্নির্মাণ করবার।
![]() | ![]() |
|---|
ঈশ্বর উভয় ব্যাক্তির স্বপ্নে এসে জানালেন বিষয়টি,পরের দিন থেকে শুরু করে উভয়কে ছয় মাসের সময়সীমা দেওয়া হবে, নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্যে!
দরিদ্র এটি ভেবেই খুশি যে, এইবার ধনী ব্যক্তি বুঝবে, দারিদ্রতা আর ক্ষুধার কি জ্বালা!
তবে, ধনী ব্যক্তি ঈশ্বরের এই পরীক্ষায় সম্মতি জানিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন।
পরের দিন বাজার থেকে সদ্য দরিদ্র হওয়া ব্যাক্তি একটি মাছ ধরবার ছিপ কিনলেন, এবং তার দেখাদেখি আগে থেকেই যিনি দরিদ্র ছিলেন সেও তাকে অনুকরণ করলো!
অর্থাৎ ছিপ কিনে নিলো বাজার থেকে! এরপর, উভয়েই মাছ ধরতে পুকুর পাড়ে হাজির হয়ে গেলো!

প্রথমদিন, দুজনেই দুটি করে মাছ পেলো ছিপ ফেলে!
দরিদ্র ব্যাক্তি বেজায় খুশি! কতদিন ভালো খাবার খায়নি, তাই, একটি মাছ বিক্রি করে চাল, ডাল, তেল সবজি কিনলো, আরেকটি মাছ রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করলো।
অপরদিকে সদ্য দরিদ্র হওয়া ব্যবসায়ী, একটি মাছ বিক্রি করে আরেকটি ছিপ কিনলো।
আরেকটি মাছ বিক্রি করে কিছু সবজি আর প্রয়োজনীয় জিনিষ কিনে, কিছু টাকা সঞ্চয় করে রাখলো।
দ্বিতীয় দিন দরিদ্র ব্যাক্তি একটি ছিপ নিয়ে সেই পুকুরে হাজির হলো, অপরদিকে ব্যবসায়ী আরেকজন লোক সহ দুটি ছিপ নিয়ে পুকুরে হাজির হলেন!
ব্যবসায়ী যে লোকটিকে সঙ্গে নিয়েছিলেন, তাকে জানিয়েছিলেন, যা মাছ সে ধরতে পারবে তার থেকে একটি মাছ এই তাকে পারিশ্রমিক হিসেবে তিনি দিয়ে দেবেন!
একসাথে চারটি মাছ পেলো ব্যবসায়ী, অপরদিকে সেই দরিদ্র ব্যাক্তি দুটি মাছ নিয়ে আগের দিনের মতোই একটি মাছ খাওয়ায় জন্য এবং আরেকটি মাছ বিক্রি করে প্রয়োজনীয় জিনিষ কিনলেন।

![]() | ![]() |
|---|

অন্যদিকে ব্যবসায়ী একটি মাছ তার সহযোগী লোকটিকে দেবার পর নিজের কাছে তিনটি মাছ
অবশিষ্ট ছিল, একটি মাছ বিক্রি করে সে আর একটি ছিপ কিনলো, আর বাকি কাজগুলো করলেন প্রথম দিনের মতোই।
তৃতীয় দিনে, সে সঙ্গে নিলেন দুটি সহযোগীকে, এবং এভাবেই দেখতে দেখতে ছয় মাসের মধ্যে ব্যবসায়ী তার আগের জায়গায় পৌঁছে গেলো, কিন্তু যে গরীব ছিল, তার অবস্থার কিছুই পরিবর্তন হলো না!
এরপর, শেষ রাতে সময় আসলো সেই দরিদ্র লোকটির স্বপ্নে এবং তাকে জানালেন, ঈশ্বর সকলের জন্য একই সময়ে নির্ধারণ করেছে, পার্থক্য হলো শুধু সেই সময়কে কে কিভাবে ব্যবহার করছে তার উপর, সাথে দৈনন্দিন জীবনশৈলীর উপর।
![]() | ![]() |
|---|

সময়ের সঠিক ব্যবহার এবং সুযোগের সদ্ব্যবহার একটি মানুষকে আরেকজনের থেকে পৃথক করে।
তাই, সময়কে দোষারোপ না করে, সুযোগকে সঠিক কাজে লাগিয়ে পরিশ্রমকে পাথেও করলে, সফলতা নিশ্চিতরূপে জীবনে আসে।
তারপর, সেই দরিদ্র এবং ওই ধনী ব্যাক্তির অতিবাহিত বিগত ছয় মাসের সময়কে তুলে ধরে দুজনের মধ্যের বর্তমান সময়ের পার্থক্যের কারণ তাকেই খুঁজে বের করতে বলে, সময় চলে গেলো!
এটি একটি কাল্পনিক গল্প, কিন্তু ভাবনার বিষয় হলো, সত্যি সময় সকলের জন্য একই কিন্তু জীবনযাপনের ধরন ধারণ
আর চিন্তার পার্থক্য প্রতিটি মানুষের জীবনকে একে অন্যের থেকে পৃথক করে।
গল্পটি একটি শিক্ষা, যেখানে শেখা যায়, তুলনা করবার আগে নিজেদের দুর্বলতার উপর কাজ করা উচিত সর্বাগ্রে!








This is a very meaningful and thought-provoking story. I really liked the way you used the contrast between the poor man and the businessman to explain such an important truth: time is given equally to everyone, but the way we use it creates different outcomes in life.
The businessman did not simply complain about his situation; he observed, planned, reinvested, saved, and gradually expanded his work. On the other hand, the poor man remained focused mainly on meeting his immediate needs. This beautifully shows how our mindset, decisions, and ability to recognize opportunities can shape our future.
The final lesson is especially powerful—before comparing our lives with others, we should look within ourselves and work on our weaknesses. We cannot control how much time we have, but we can certainly control how we use it. Thank you for sharing such an inspiring story and valuable life lesson with the community.
#s34engagement