দীপাবলির সন্ধ্যা!

একটা বছর শেষ হতে চলেছে, সাথে শেষ হতে চলেছে বাঙালির বহু প্রতীক্ষিত সবচাইতে বড় উৎসবগুলো!
দুর্গা পুজোর পরে, কালী পুজো কলকাতায় বেশ বড় করেই পালিত হয়!
গতকাল ছিল কালীপুজো, রাতে লেখা লেখার সময় কানে ভেসে আসছিল শ্যামা পুজোর মন্ত্রচ্চারণ!
নিয়ম অনুযায়ী, কালী পুজোর আগের দিন চোদ্দ শাক খেতে হয়, এবং চোদ্দ প্রদীপ জ্বালাতে হয়!
তেমনি, কালী পুজোর দিনটি প্রত্যেক বাড়িতে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী, আলোর রোশনাই দিয়ে সাজিয়ে তোলার প্রচলন রয়েছে।


এই বছর অনেক পরিবর্তনের মধ্যে অন্যতম হলো আমার উপস্থিতির স্থান, কাল, পাত্র!
অন্যান্য বছর নিজের ফ্ল্যাটে সময় অতিবাহিত হয়, এরমধ্যে একটি দিন আমি ঠাকুর দর্শন করতে বের হই!
তবে, এই বছর বিষয়টি ছিল খানিক ভিন্ন, আর দীপাবলির রাতে সময় কেটেছে ভিন্ন স্থান এবং ভিন্ন মানুষদের মাঝে!

![]() | ![]() |
|---|

হ্যাঁ! এই বছর আমার দীপাবলির রাত কেটেছে শোরুমে আর সঙ্গী ছিল শোরুমে কর্মরত ছেলে মেয়েদের এবং বাকি কর্মচারীদের সাথে!
দীপাবলির রাতের আগের দিন, চোদ্দ প্রদীপের নিয়ম পালন করা হলেও, সেদিন ছবি তোলার বিষয়টি মাথায় ছিল না!

তবে, গতকাল ছবি তোলার বিষয়টি মাথায় ছিল, খুব বেশি সময় ধরে দীপাবলির সন্ধ্যা উপভোগ করার সুযোগ না পেলেও, স্বল্প পরিসরে সকলেই গতকালের সন্ধ্যায় আনন্দ করেছে।

বিষয়টি হলো, এই বছর অনেকেই যেমন আমার কাছে নতুন, আবার আমিও অনেকের কাছে, কাজেই গতকালের দীপাবলির রাত ছিল একে অপরের আরো ভালো ভাবে চেনার এবং একে অপরের সাথে মিশে যাওয়ার রাত!

![]() | ![]() |
|---|

শব্দ বাজি নিয়ে আসা হয়নি, কিছু তুবড়ি, চড়কি, রং মশাল ইত্যাদি ছিল গতকালের সন্ধ্যায়।
আলোর রোশনাই আর আনন্দের মাঝে বয়সের সীমা ছিল না, একটি ছেলে যার নাম আকাশ, তার বাবা কি প্রচন্ড রকমের উল্লাসে মেতে ছিল সেটি হয়তো ছবি এবং ভিডিও দেখে অনুমান করতে পারলেও পরতে পারেন!

জীবনের একটা পর্যায় দায়িত্ব আর কর্তব্য পালনের মাঝেই কেটে যায়! এই সবকিছুর মাঝে একটু শৈশবে ফেরার সুযোগ, কে হারাতে চায় বলুন?
এমন একটি সন্ধ্যা কেটেছে অনেকের যেখানে আমার মনে হয়েছে, আগামী বছর আদেও এই বছরের সকলেই থাকবে কিনা জানা নেই, তাই মুহূর্তকে সতেজ রাখার একটা ছোট্ট প্রয়াস করা হয়েছিল।

![]() | ![]() |
|---|
এরপর, বাড়িতে ফেরার পথে, শ্যামা মায়ের সাথে দেখা হয়ে গেলো!
যে রাস্তা ধরে এখন বাড়িতে ফিরি, সেই রাস্তায় একটি ছোট্ট কাপড়ে মোড়া প্যান্ডেলে মা পূজিত হবার জন্য তৈরি হচ্ছেন!
![]() | ![]() |
|---|
প্রণাম জানিয়ে ছবি তুলে, পাশের দোকান থেকে রুটি তড়কা কিনেছিলাম!
রাতের বেলায় আমি না খেয়েই কাটাই, তবে পূজো মরশুমে খানিক নিয়মের রদবদল করলে ক্ষতি কি?
নিজের জন্য যখন অন্য কেউ থাকে না কিছু করবার, তখন নিজের ভালো লাগা, ইচ্ছেগুলোকে মর্যাদা দিয়ে নিজের মানসিক চাপগুলোকে ভুলে থাকা!
কারোর বিষয়টি ছেলেমানুষি আবার কারোর অজুহাত মনে হতেই পারে, কিন্তু যার জীবনে ঈশ্বর ছাড়া কেউ নেই, সেখানে মন যা বলে সেটি পালন করেই উৎসব পালন করতে হয়, কি তাই না?










Curated by: @mvchacin
El detalle de los catorce platos de shak y las catorce lámparas antes de Kali Puja me pareció interesante, no lo conocía. Cambiar el flat propio por la celebración en el showroom con los empleados le da otro volumen a la noche, supongo que más terrenal. ¿Las fotos son del showroom o de la calle?