জীবনশৈলী!

আমরা সকলেই বেঁচে আছি! কি অবাক হচ্ছেন এমন একটি পরিচিত বাক্য পড়ে?
যদি মনে মনে এইটুকু পড়ে সিদ্ধান্তে উপনীত হন, তাহলে অনুরোধ রইলো পুরো লেখাটি পড়বার।
হ্যাঁ! আমরা সবাই বেঁচে আছি কিন্তু স্টাইল অফ লিভিং সকলের পৃথক!
একজন দিন মজুরের জীবনশৈলী এক্ রকম আবার একজন গৃহবধুর আরেক রকম!
তেমনি একজন চাকরি জীবীর এক্ রকমের জীবন শৈলী আবার একজন ব্যবসায়ীর আরেক রকম!
উপরিউক্ত সকলেই নিজের নিজের পরিধিতে প্রত্যহ পরিশ্রম সাথে নিজেদের জীবনশৈলী নিজেদের মতো করে নির্বাহ করছেন!
তবে, সমস্ত মানুষের এই রোজকার বেঁচে থাকা, সাথে দৈনন্দিন পরিচিত জীবনশৈলীর বাইরে বেরিয়ে এসে প্রতিকূলতার কাছে হার না মেনে নিজেকে প্রমাণ করবার যে দুর্নিবার প্রয়াস করে তাকে বলে স্টাইল অফ লিভিং!

এখন এর বাইরেও যারা গৃহের অভ্যন্তরে সবটা সামলে নেয় একলা হাতে, যাতে পরিবারের বাকি সদস্যরা সময় মতো নিজেদের কাজে পৌঁছতে সক্ষম হয়, তাদের এই পারদর্শীতাকে বলে স্টাইল অফ লিভিং!
উপরিউক্ত দুই ক্ষেত্রেই মানুষ তাদের একটা দিনের সময়কে ভাগ করে নিয়ে নিজেদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
এর বাইরেও যারা বহু কাজের মাঝেও নিজেদের সুস্বাস্থ্যের খেয়াল রাখতে সমর্থ, সেটাকেও সাধুবাদ না জানালেই নয়।
কারণ কি জানেন? নিজের প্রতি যত্নশীল না হলে, অন্যেকে সযত্নে লালন পালন করা যায় না!

আর যারা এই কথায় বিশ্বাসী তারা অন্যের পাশাপশি নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখে সব সময়।
আজকের লেখায় জীবনশৈলী নিয়ে লেখার কারণ, ট্রেনে করে ফেরার পথে ট্রেনের গায়ে আঁকা যোগাসনের কিছু অঙ্কন!
দেখে সত্যি মনে হলো, বেঁচে আছি আমরা সকলেই, কিন্তু মুষ্টিমেয় মানুষ হয়তো জানেন, স্টাইল অফ লিভিং কাকে বলে!
আবার যারা জানেন স্টাইল অফ লিভিং কি, তাদের মধ্যে মুষ্টিমেয় মানুষ বিষয়টি মেনে চলে।
আর এখানেই পিছনে পড়ে থাকে সেই জ্ঞান পাপীরা!

![]() | ![]() |
|---|

বেঁচে থাকা, আর ভালো থাকার মধ্যেও বিস্তর পার্থক্য!
আজকে পূর্ব পরিচিত একজনের সাথে শোরুমে দেখা হয়েছিল!
কিছু কথা জানতে পেরে খারাপ লাগা কাজ করছিল, এবং ফেরার সময় ভাবলাম, মানুষ বড় বিচিত্র জীব!
মহিলার সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, তারপর থেকে শুরু হয় মানসিক নির্যাতন, স্বামী নীরব!
বিবাহিত দুই ননদ দের সমস্ত অন্যায়, মেনে নিতে নিতে একটা সময় স্বামীর শরণাপন্ন হয়েও লাভ হয়নি মহিলার!
এরপর একটা সময় মহিলা জানিয়েছিল সে বাবার বাড়িতে থাকছে, বিবাহ বিচ্ছেদ হবার পথে!

আজকে জানলাম, ২০২২ সালে স্বামী অসুস্থ হয়, সেটা মহিলা সহ্য করতে পারে নি, তাছাড়াও স্বামী তার পায়ে ধরে তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল, এই শর্তে যে, আলাদা ফ্ল্যাটে স্বামী স্ত্রী থাকবে!
আজকে জানলাম, কিন্তু কারোর ব্যাক্তিগত বিষয় নিয়ে আমার অভিমত ব্যক্ত করা উচিত নয়!
তবে, এখন পুনরায় মহিলা বাবার বাড়িতে থাকছে, তার বাড়ি আমাদের শো রুমের আশেপাশেই।
আজকে সে জানালো, স্বামী সুস্থ্য হয়ে যাবার পরে, আলাদা থাকতে নারাজ!
আরো অনেক বিষয়, মহিলার স্বামী সম্পর্কে আমি জানি, যেগুলো এই ওপেন প্ল্যাটফর্মে উল্লেখ শোভনীয় নয়! তাই সেগুলো উল্লেখ থেকে বিরত থাকলাম।
তাহলে পরিশেষে কি বুঝলাম? আমরা সকলেই বেঁচে আছি নিজের নিজের মতো করে, কিন্তু প্রতিকূলতাকে পদদলিত করে যারা এগিয়ে যেতে পারে, যারা কষ্টের ঊর্ধ্বে উঠে নিজেদের ভালবাসতে পারে, তারাই প্রকৃত অর্থে জানে স্টাইল অফ লিভিং কাকে বলে! কি তাই তো?




El detalle de los dibujos de yoga pintados en el costado del tren es un anclaje visual que no esperaba en un post sobre estilo de vida. Esa imagen funciona mejor que cualquier definición teórica sobre lo que significa vivir bien.
Lo que me quedó dando vueltas es eso de que el 90% sabe qué es un buen estilo de vida pero no lo aplica. En la práctica, el problema casi nunca es la información, es la rutina. ¿Vos qué hacés distinto en tu día para que ese conocimiento no se quede en teoría?