RE: "মৃত্যুবার্ষিকী: মা কে ছাড়াই আরও একটা বছর পার হয়ে গেলো"
আমি জানি না কেন, তবে আপনাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে প্রতিবছর এইদিনে যখন আপনার এই পোস্টটি পড়ি সত্যি ভীষণ খারাপ লাগে৷ হয়ত সামনাসামনি কখনও দেখিনি আপনাদের তবুও এতদিনে অনেক কিছু জেনেছি আপনাদের সাথে কথা বলে তাই হয়ত একটু হলেও উপলব্ধি করতে পারি।
আমি সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করি কারন, আমি চাইলেই মায়ের কোলে মাথা দিতে পারি,মাকে জড়িয়ে ধরতে পারি। ছোটোবেলা থেকে মায়েরা সন্তানকে খাওয়ানোর পর নিজের আঁচল দিয়ে সন্তানের মুখ মুছিয়ে দেয়, আমার এখনও সেই বদ্যাভাস রয়ে গেছে, খাওয়ার পর মায়ের আঁচলে মুখ না দিলে শান্তি লাগে না, আর এই বদ্যাভাস আমি বদলাতে চাই না।
মানুষ বলে সয়মের সাথে সাথে সব ঠিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায় তবে কিছু অনুভূতি কখনও বদলায় না। আজকের দিনটাও আপনার কাছে তেমনই।
আপনার কথাটা সত্যি যে কাউকে দুবার ভাবতে বাধ্য করবে বলে আমার বিশ্বাস যে, ব্যস্ততার মাঝে নিজের খারাপ সময়, মন খারাপের সাথে সময় কাটানোর সুযোগ পেলেন না, বোধহয় এই অনুভূতিটা আমাদের আরও বেশি কষ্ট দেয়।
আপনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন, আশা করি এখন আগের থেকে সুস্থ আছেন। ভালো থাকবেন।
