এবিবি ফান প্রশ্ন- ৬৪৭ || যদি বই পড়ার সময় বই আপনার প্রশ্নের উত্তর দিত কেমন হতো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি বই পড়ার সময় বই আপনার প্রশ্নের উত্তর দিত কেমন হতো?

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

তাহলে পরীক্ষার আগে বই ধরেই বলতাম, ভাই আগামীকাল কোন প্রশ্ন আসবে একটু বলে দাও হা হা হা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আমার তো মনে হয়, তখন পৃথিবীর সব বইকে পাগলাগারদ কিংবা মানসিক হাসপাতালে ভর্তি করা লাগতো।আমাদের আজগুবি প্রশ্নের উত্তর দিতে দিতে সে পাগল কিংবা মানসিক রোগী-ই হয়ে যেত।☺️☺️

 last year 

তাহলে বইয়ের এত পড়া পড়তাম না শুধু প্রশ্নগুলো জিজ্ঞেস করে উত্তর জেনে নিতাম।

 last year 

ছাত্র জীবন সুখের জীবন ,,, এরকমটা হলে এই কথাটির যথেষ্ট ফলাফল পাওয়া যেত 😄।

 last year 

বই তখন বলতো আমার কাছে আমার প্রাক্তন ফিরে এসেছে। কারণ এরকমটা হলে পরীক্ষার আগে দুজনের দেখাই হতো না।

 last year 

যদি বই পড়ার সময় বই আপনার প্রশ্নের উত্তর দিত কেমন হতো?

তাহলে তো আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে বই নিজেই বলে উঠত, "তোর বই পড়াই লাগবে না, তুই এখান থেকে চলে যা।"🤣😆

 last year 

যদি বই পড়ার সময় বই আপনার প্রশ্নের উত্তর দিত কেমন হতো?

পড়াশুনা বাদ দিয়ে সবাই আড্ডা দিতো আর ঘুরে বেড়াতো। তাই পৃথিবীতে বই লেখার লেখকই তৈরি হতো না।

 last year 

যদি বই পড়ার সময় বই আপনার প্রশ্নের উত্তর দিত কেমন হতো?

বই যদি কথা বলতো, তাহলে রাত জেগে পড়াশোনার বদলে আড্ডাই হতো বেশি🤣🤣। আর পরীক্ষার খাতায় সবাই লাড্ডু পেতো😂😂।

 last year 

যদি বই পড়ার সময় বই প্রশ্নের উত্তর দিত, তবে আমার অবস্থা এমন হতো,

আমি: গণিতের এই অঙ্কটা কেন বুঝতে পারছি না?
বই: কারণ তুমি ক্লাসে খেয়াল করোনি, এখন আমাকে দোষ দিচ্ছ🤣😁

 last year 

যদি বই পড়ার সময় বই আপনার প্রশ্নের উত্তর দিত কেমন হতো?

আমার একাডেমিক বইকে আমি জিজ্ঞেস করতাম তুমি এতো কঠিন কেন??

আমার পছন্দের গল্প উপন‍্যাস কে জিজ্ঞেস করতাম তুমি এতো সুন্দর কেন।।

 last year 

তাহলে তো বই হতো জ্ঞানের পাশাপাশি প্রিয় সাথী। কারণ বইয়ের সাথে কথা বলে প্রতিটি পৃষ্ঠা যেমন মজা পেত তেমনি ভালো সময় কাটাতে পারতো।

 last year 

খুব সুন্দর কথা বলেছেন।

 last year 

তাহলে বই কে জিজ্ঞেস করতাম,
এই অধ্যায় শেষ হতে আর কত পৃষ্ঠা?”
বই বলতো, “তোর ঘুম আসা পর্যন্ত!”
গণিতের বই উত্তর দিতো, “প্রশ্ন করিস না, নিজেই সমাধান হ।”
আর রোমান্টিক উপন্যাস ফিসফিস করে বলতো, “তোর তো প্রেমই হয়নি, পড়লে কি বুঝবি?” ☹️🤣🤣

 last year 

আপনার কথা শুনে আমি তো হাসতে হাসতে শেষ।

 last year 

তাহলে বইকে বলতাম স্যার যখন ক্লাসে পড়াবে তখন যেন বইয়ের পৃষ্ঠাগুলো অদৃশ্য হয়ে যায়। কারণ বোরিং ক্লাস ভালোই লাগে না। 😆

 last year 

আমার তো মনে হয় এটা শুনে বই উত্তর দিত তুমি নিজেই অদৃশ্য হয়ে যাও।