You are viewing a single comment's thread from:

RE: কারোর শান্তি,মুখের হাসি কেড়ে নিয়ে কী সুখী হওয়া যায়??

in আমার বাংলা ব্লগ • last year

শুরুটা যেনো একেবারে রূপকথার মতো, সবকিছুই আলো ঝলমলে, হাসি আর আনন্দে ভরা। সম্পর্কগুলোকে মনে হতো আশ্রয়,যেখানে বিশ্বাসই ছিলো সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসে ভর করেই আপনি মন খুলে দিয়েছিলেন,ভেবেছিলেন ভালোবাসা সব কষ্ট মুছে দেবে, সব স্বপ্ন সত্যি করবে।কিন্তু জীবন সবসময় একই রঙে থাকে না। বিশ্বাস ভাঙলে, ভালোবাসা ফিকে হলে, তখনই বোঝা যায়..সব রূপকথার শেষটা সুখের হয় না। তবুও এই অভিজ্ঞতা আপনাকে আরও শক্ত করে তুলবে এবং শেখাবে কাকে বিশ্বাস করতে হয়,আর কাকে নয়।ঈশ্বর আপনার সহায় হোক এবং এই শোক গুলোকে শক্তিতে পরিণত করুক এই প্রার্থনা করি।🙏❤️