বর্ষার দিন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বর্ষার দিন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


clouds-149344_1280.webp



লিংক


আসলে বৃষ্টির দিনগুলো কিন্তু বাঙ্গালীদের কাছে একটা আবেগপূর্ণ দিন। আসলে এই বৃষ্টির দিনগুলোতে আমরা যখন ঘরের মধ্যে বসে জানার বাইরে বৃষ্টির উপভোগ করে তখন কিন্তু আমাদের সেই সময়টা অনেক বেশি ভালো লাগে এবং সেই সময়টাতে আমরা কিন্তু হারিয়ে যাই প্রকৃতির মাঝে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই বৃষ্টির দিনগুলোতে যদি আমরা গ্রাম অঞ্চলে যেতে পারি তাহলে কিন্তু এই বৃষ্টির আসল সৌন্দর্য কিন্তু আমরা সবাই উপভোগ করতে পারবো। আসলে এই বৃষ্টির দিনে গ্রাম অঞ্চলের নদী নালা গুলো সব জলে থৈ থৈ করে এবং চারিদিকে কাদামাটির সংস্পর্শে যেন চারিদিকটা একটা সুন্দর ঘ্রানে ভরে যায়।


আসলে বৃষ্টির দিনে সাধারণত যারা মাছ ধরে তাদের জন্য একটা সুবর্ণ সময়। কেননা তারা এই সময় তাদের নৌকা নিয়ে নদী নালা থেকে প্রচুর পরিমাণে মাছ শিকার করে এবং সেগুলো বিক্রি করে তাদের জীবিকা এই সময়টাতে ভালোভাবে কাটানোর চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই বর্ষার দিনে যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। কেননা সেখানেই একমাত্র বৃষ্টির আসল সৌন্দর্য উপভোগ করা যায় এবং বৃষ্টির দিনগুলোতে সবাই মিলে ভালো সময় কাটানো যায়। কেননা এই সময় কিন্তু ঘরের বাইরে বেরোনো বড় একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়।


একটা জিনিস শুধুমাত্র আমরা নিজেদেরকে একটু চিন্তা ভাবনা করে দেখেছি যে এই বৃষ্টির সময়টা আমাদের জীবনে একটা ভালো সময় বলে মনে হয় কিন্তু যারা গ্রামাঞ্চলে বসবাস করে এবং যাদের ঘরবাড়ি ভালো নয় তাদের কি অবস্থা হয়। অর্থাৎ বর্ষাকালে সবার জন্য আনন্দের সেটি কিন্তু কখনোই নয়। কেননা গ্রাম অঞ্চলের মানুষেরা অনেক গরীব প্রকৃতির হয়ে থাকে এবং তাদের ঘরবাড়ি ভালো না থাকায় সেখান থেকে প্রতিনিয়ত জল ঘরের ভিতর ঢুকে যায়। আসলে তাদের জন্যই বর্ষাকাল একটা অভিশাপের সময়। এছাড়াও তারা এই বর্ষাকালে বাইরে উপার্জনের জন্য কাজ করতে যেতে পারে না এবং তাদেরকে অনাহারে ভুক্ত হয় সারাটা কাল।


এজন্য আমরা একটা জিনিস মনে রাখব যাতে করে এই বর্ষাকালে কেউ কষ্ট না পায় এজন্য আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। আসলে আমরা যদি এই সকল গ্রামের দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের উপকারে একটু সাহায্য করতে পারি তাহলে হয়তোবা এই বর্ষার দিনটাতে তারা একটু কম কষ্ট পাবে এবং পুনরায় তারা উপার্জনের জন্য বাইরে বেরিয়ে যেতে পারবেন। তাইতো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শুধুমাত্র আমরা নিজেদের স্বার্থের জন্য না বরং সবাইকে নিয়ে প্রত্যেকটা জিনিস উপভোগ করার চেষ্টা করব তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের আসল স্বাদ খুঁজে পাবো। এজন্য সবাই মিলে আমরা আনন্দ করার চেষ্টা করবো এই বর্ষাকালে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।