You are viewing a single comment's thread from:

RE: ২০ তম ব্যাচের লেভেল ৪ অর্জন

in আমার বাংলা ব্লগ • 4 years ago

ধন্যবাদ @moh.arif ভাই ও ধন্যবাদ @nusuranur আপু এবং অত্যন্ত কৃতজ্ঞতার সাথে শুভকামনা জ্ঞাপন করছি, আমাদের সকল লেভেলের প্রফেসর ভাই ও বোনদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে বিষয়গুলো বুঝিয়েছেন এবং ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিয়ে পুনরায় সঠিকভাবে এই পথ চলাকে অব্যাহত রেখেছেন। আমাদের ইচ্ছা ছিল জানার এবং সামনে এগিয়ে যাওয়ার। আজ আপনাদের শুভদৃষ্টি ও মার্জিত শিক্ষা এবং সেই শিক্ষার সঠিক ব্যবহার করে, আমার বাংলা ব্লগের সকল লেভেলের প্রফেসর ভাই ও বোনেরা, আপনারা আমাদেরকে সঠিক পথের দিশারী হিসেবে দিকনির্দেশনা, দেওয়ার জন্য আজকে আমরা সঠিকভাবে লেভেলগুলো পার করতে পেরেছি। ‌ এজন্য আপনাদের সকলের প্রতি রইল আমার এবং আমাদের ২০ তম ব্যাচের সকলের পক্ষ থেকে, দোয়া, ভালোবাসা, শুভকামনা, এবং একই সাথে অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে চলার পথে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️❤️