জীবনের গল্প || আত্মসমর্পণ নয়, চাই আত্মসক্ষমতা

in আমার বাংলা ব্লগ • 14 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মুহুর্তগুলোকে আরো সুন্দর রাখার চেষ্টায় গতিশীল থাকার প্রচেষ্টা অব্যাহত রাখছি। সত্যি বলতে আমরা এখন সুন্দর আছি কিন্তু পরক্ষণেই কেমন থাকবো সেটা নিয়ে আগাম কিছু বলতে পারি না। কিন্তু মাঝে মাঝে প্রত্যাশা করতে পারি এবং সেটা নিয়ে খুব বেশী আশাবাদিও হতে পারি। ঠিক সেই আমি করার চেষ্টা করছি, আজকের সন্ধ্যাটা হয়তো ভালো কিন্তু আগামীর সকালটা ভালো নাও হতে পারে।

গত শনিবার ঠিক তেমনি কিছু অন্য রকম মুহুর্ত কাটিয়েছি। যেটা মোটেও উপভোগ্য ছিলো না। সকাল সকাল ছেলেকে নিয়ে ডাক্তার এর কাছে গিয়েছিলাম তারপর পুরোটা দিন সেখানেই কাটাতে হয়েছিলো। অথচ আগের এটা ভুলেও মাথায় আসে নাই কিংবা চিন্তাও করি নাই। এমনিতে ছুটির দিনগুলো ভিন্নভাবে উপভোগ্য রাখার চেষ্টা করি কিন্তু সকাল হওয়ার সাথে সাথে সেই ভিন্নটা নির্মমতায় ছেয়ে গিয়েছিলো। যদিও মারাত্মক তেমন কিছুই হয় নাই কিন্তু পুরো দিনের সময়টা হাসপাতালেই কাটাতে হয়েছিলো।

kyraxys-ai-generated-8773240_1280.png

একটা অস্থিরতা কিংবা একটা ব্যস্ততা চরমভাবে আমাকে আক্রান্ত করেছিলো, একটা অন্য রকম ভয় প্রতিনিয়ত আমাকে ক্ষত বিক্ষত করেছিলো, পুরোটা সময় নিদারুণ অস্থিরতা এবং ধৈর্য নিয়ে কাটাতে হয়েছিলো। আমাদের প্রত্যাশা কিংবা কল্পনা সর্বদা একই গতিতে চলে যায়, জীবনটা যেমন প্রতিনিয়ত এক অনিশ্চয়তার মাঝে থাকে আমাদের, ঠিক তেমনি আমাগীকাল আমি স্বাভাবিক থাকতে পারবো কিংবা রাখতে পারবো, সেটা নিয়েও চরম এক অনিশ্চয়তা থাকে এবং থাকবে।

কিন্তু তাই বলে কি আমরা থমকে যাবো, স্বপ্ন দেখা কিংবা ভালো মুহুর্ত তৈরীর প্রচেষ্টা হতে পিছ পা হয়ে যাবো। না সেটা কখনোই নয় কিন্তু তেমনটা ঘটলে বা ঘটার সম্ভাবনা তৈরী হলে আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে, আমাদের ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে এবং পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। মোটামুটি সেদিন পুরোটা দিন আমি সেই কাজটাই করার চেষ্টা করেছি, পরিস্থিতির সাথে মানসিকতার একটা সুন্দর সংযোগ তৈরী করে বেড়িয়ে আসার চেষ্টা করেছি।

সময় কিংবা পরিবেশ হয়তো সর্বদা আমাদের অনুকূলে থাকবে না, পরিস্থিতি হয়তো মাঝে মাঝে আমাদের অস্থির করে দিবে, একটা অজানা কিংবা অনিশ্চিয়তায় ডুবিয়ে দেয়ার চেষ্টা করবে, কিন্তু তবুও আমাদের সবটা উপেক্ষা করে এবং সুন্দর মানসিকতা নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। সময়ের ধৈর্যের পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে সামনের দিয়ে এগিয়ে আমাদের জন্য আরো কঠিন ও অনিশ্চিত হয়ে যাবে, ব্যর্থতা ষোলকলা হয়তো পূর্ণতায় ভরে যাবে কিন্তু আমরা তো হতে দিতে পারি না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png