আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবংসুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে সুস্থতা ধরে রাখার চেষ্টা করছি। যদিও ভেজালের সমারোহে নিজেকে সঠিক অবস্থানে রাখতে পারাটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা এই প্রতিযোগিতায় খুব বেশী সময়ের জন্য টিকে থাকতে পারবো তেমনটা অবশ্য সম্ভব না। কারণ কোন না কোন ভাবে আপনি সমাজের মাঝে থাকা ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন।
শিল্প বিপ্লবের পর মানুষ ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীল হতে শুরু করে। এর আগ পর্যন্ত কিন্তু মানুষ চেষ্টা করতো প্রতিটি ক্ষেত্রে কিছুটা হলেও নিজেদের স্বয়ং সম্পূর্ণ করার। আস্তে আস্তে মানুষের মাঝে ব্যবসায়ের গুরুত্ব কিংবা চাকুরীর পরিবর্তে ভিন্ন করার আগ্রহ, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন, সমাজের প্রায় প্রতিটি স্তরে স্তরে আমরা অনেক কিছু করি। যেখানে আমাদের ভূমিকা খুব সামান্য থাকে মানে সেটা তৈরীতে কিন্তু অন্য দৃষ্টিতে আমাদের ভূমিকা সবচেয়ে বেশী থাকে। এক, আমরা শুধুমাত্র সেই পন্যের জন্য ঐ বিশেষ ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে যাই।
দুই, টাকা দিয়ে সেটা কিনে নিজের ব্যবহার যেমন নিশ্চিত করছি ঠিক তেমনি ব্যবসায়ে তার মুনাফা নিশ্চিত করে তাকে দারুণভাবে উৎসাহ যুগাচ্ছি। এক সাথে দুই প্রতিক্রিয়া, একটা যেমন আমার নিজের জন্য ঠিক অন্যভাবে আবার সেই ব্যক্তির জন্যও। কিন্তু কথা হলো এখানে কি উভয় পক্ষ তাদের নিজ নিজ অবস্থান ধরে রাখছে কিংবা উভয় পক্ষের স্বার্থ কি রক্ষা হচ্ছে? যদি পন্যটা সঠিকভাবে তৈরী করা হয়, তাহলে প্রথম পক্ষের স্বার্থ রক্ষা হচ্ছে, আবার পণ্যের যদি সঠিক দাম নিশ্চিত হয় তাহলে দ্বিতীয় পক্ষেরও স্বার্থ রক্ষা হচ্ছে।
দারুণ একটা সমীকরণ, আপনি আমার স্বার্থ রক্ষা করবেন পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ করে, আর আমি আপনার স্বার্থ রক্ষা করবো পণ্যের সঠিক দাম নির্ধারণ করে। এখন লক্ষ্য করুণ দাম নিয়ে কোন হৈ চৈ নেই আমাদের সমাজে, দাম যতই উর্ধ্বগামী হোক না কেন, খুব কম সময়েই আমরা প্রতিবাদি হয়ে উঠছি। সেটা নিয়ে চেঁচামেচি করেছি। যেহেতু সেটা আমাদের প্রয়োজন সেহেতু অধীক দাম দিয়ে ঠিক কেনার চেষ্টা করেছি। কিন্তু পণ্যের মান নিয়ে, যথাযথ কর্তৃপক্ষ কি তাদের দায়িত্ব পালন করেছে?
নানা অভিযোগ রয়েছে এখানে, নানা ধরণের অনৈতিক পদ্ধতির ব্যবহার করা হয়েছে এখানে। স্বার্থের আড়ালে স্বাস্থ্যের বিষয়টি হারিয়ে গিয়েছে, স্বার্থের কাছে মানবতা হেরে গিয়েছে। যার কারণে এখন আর শুধু পণ্যের মান নষ্ট হচ্ছে না বরং সেটা স্বাস্থের জন্যও ক্ষতিকর হয়ে উঠছে। অথচ সামাজিক দৃষ্টিকোন হতে ব্যবসা একটা এবাদত, এখানে পণ্যের গুনগত মান রক্ষা করা কিংবা ভেজালমুক্ত রাখাটাকে বিশেষভাবে গুরুত্বারোপ করা উচিত ছিলো, আফসোস!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




