প্রকৃতির দারুণ ভালোবাসা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে নিজেকে আরো বেশী কার্যকর রাখার চেষ্টা করে যাচ্ছি। অবশ্য প্রকৃতি এখন একটু ভিন্ন অনুভূতির সৃষ্টি করছে। আসলে এখন চলছে আশ্বিন মাস মানে বাংলা মাস। বাঙালী হলেও আমরা আজকাল বাংলা মাস কিংবা ঋতু কোনটাই আর মনে রাখার প্রয়োজন মনে করি না। আর ঋতু চলছে শরৎকাল, প্রকৃতির এক নির্মল রূপ চারপাশে দারুণ এক আবহ তৈরী করতে পারে এই ঋতুতে।
একটা সময় ছিলো আমাদের সংস্কৃতি কিংবা নানা উৎসব মুখর আয়োজন হতো এই সকল ঋতু কিংবা বাংলা মাসকে কেন্দ্র করে, এখন অবশ্য এসব আর হয় না। কারণ আকাশ সংস্কৃতির কারণে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি কিংবা রীতি নীতি ভুলতে বসেছি। ভালোবাসা দেখানোর জন্য এখন আমরা ভিন্ন দেশীয় সংস্কৃতিতে অভ্যস্থ হয়ে পড়েছি কিন্তু এর আড়ালে যে আমরা নিজেদের সংস্কৃতিকে গলা টিপে হত্যা করছি সেটা আমাদের বোধগম্য হচ্ছে না, আমরা সেটা বুঝতে পারছি না।
যাইহোক, এবার আমার বাগানের তিনটি পেঁপে গাছে অল্প কিছু পেঁপে ধরেছে। সেগুলোর মাঝে গতকাল দেখলাম চারটা পেঁপের বেশ সুন্দর রং ধরেছে। তাই তাড়াতাড়ি সেগুলোকে পেড়ে নিলাম। কারণ আমাদের বাড়ির গাছগুলোতে এর আগে একাধিক কাঠবিড়ালি দেখেছি, আর পাখিতো আছেই। সুতরাং পেঁপে হোক কিংবা পেয়ারা একটু পাকলেই সেটাতে পাখি কিংবা কাঠবিড়ালি মুখ বসিয়ে দেয়। তারপর সেটা আর কেউ খেতে পারে না। গতকালও দেখলাম দুটো বড় সাইজের পেয়ারা অর্ধেক খাওয়া, হয়তো কাঠবিড়ালি এটা খেয়েছে।
একটা পেঁপে একটু বেশী পাকা ছিলো, তাই সেটা কেটে স্বাদটা নিয়ে নিলাম সাথে সাথে। খুব মিষ্টি ছিলো। বিশেষ করে এমন লম্বা জাতীয় পেঁপে স্বাদটা একটু বেশী মিষ্টি হয়ে থাকে। আর যেগুলো গোল আকৃতির হয় সেগুলোর সব আবার মিষ্টি হয় না কিছু কিছু পানসা হয়ে থাকে। চারটা পেঁপে থেকে ছেলের স্কুলের স্যারের জন্য দুটো পাঠিয়েছি, আর একটা খেয়েছি সাথে সাথে এখন বাড়িতে আর একটা অবশিষ্ট আছে।
বাড়িতে গাছ থাকলে সত্যি প্রকৃতির সৌন্দর্য যেমন উপভোগ করা যায় ঠিক তেমনি দারুণ স্বাদের কিছুও উপভোগ করা যায়। আমরা আজকাল গাছের কদর করি না, বাড়িতে নানা ফলের গাছ রোপন করি না। অথচ একটা সময় ছিলো প্রতিটি বাড়িতে একাধিক ফলের গাছ থাকতো এবং ভিন্ন ভিন্ন সিজনে সেগুলোর চমৎকার স্বাদ নেয়ার সুযোগ থাকতো। আর একটা কথা বাড়ির গাছের ফলের যে স্বাদ কিংবা তৃপ্তি আসে কেনা ফলে কখনো সেই স্বাদ কিংবা তৃপ্তি পাওয়া যায় না।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR





