জীবনের গল্প || পরিবর্তনের যত কথা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতার সাথে আরো বেশী সুন্দর থাকার চেষ্টা করছি। তবে প্রকৃতির সুন্দর পরিবেশ কিংবা হঠাৎ উষ্ণতার ছোঁয়া মাঝে মাঝে খুব বেশী অস্থির করে দেয়। গতকালের গরমটা অনেকটা তেমনই ছিলো। সকালের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলেও পর মুহুর্তে ভীষণ উষ্ণ হয়ে উঠে। বাড়ির আইপিএসের সমস্যার কারণে সেটা নিয়ে একটু ছোটাছুটি করতে হয়েছিলো বিধায় গরমটা বেশী টের পেয়েছিলাম।
তবে তার সাথে ভালো খবরও একটা আছে, বাড়িতে নতুন তিনটি ফুলের চারা লাগিয়েছি। তিনটিই সুন্দর ফুলের গাছ, আশা করা যাচ্ছে বাড়ির সামনের বাগানটা আরো একটু সুন্দর ও সতেজ হয়ে উঠবে। কি ফুল? না না সেটাতো এখন বলবো না, আগে গাছগুলো একটু তাজা হয়ে উঠুক, তারপর তাতে ফুলের সুগদ্ধ আসুক এবং এরপর সেগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করবো, সুতরাং আরো কিছু দিন আপনাদের অপেক্ষা করতে সেগুলোর দৃশ্য দেখার জন্য হি হি হি।
প্রকৃতির বিষয়ে খুব বেশী কিছু বলা ঠিক হবে না, কারণ আমরা প্রকৃতিকে সুন্দর রাখার সামান্যতমও চেষ্টা করি না। আর এই কারণেই প্রকৃতির এমন দ্বিমুখী আচরণ মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠে। অবশ্য আমি সেখান হতে বের হয়ে আসার চেষ্টা করছি। আজকে যেমন বাড়ির সামনের অংশে তিনটি ফুলের গাছ লাগিয়েছি। ঠিক কয়দিন আগেই বাড়ির পেছনের অংশ যেখানে ছোট একটা সবজি বাগান করার চেষ্টা করেছি। সেখানে নতুন করে লাউ বীজ এবং শিম বীজ রোপন করেছি, হয়তো কিছু দিন পর সেগুলোও সতেজ ও সবুজ হয়ে উঠবে।
এখন বাড়ির সম্মুখে তার সাথে পেছনের কিছু অংশ যদি এমন সতেজ ও সবুজ থাকে তাহলে হয়তো প্রকৃতির উষ্ণতা নয় বরং সতেজতাই বেশী উপভোগ করার সুযোগ সৃষ্টি হবে। এটা কিন্তু একটা সময় ছিলো, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বাড়িতেই এমন দেখতে পেতাম, বাড়ির সামনের অংশে ফুলের বাগান যাতে সুগদ্ধ দারুণভাবে সুবাষিত করে। আবার বাড়ির পেছনের অংশে থাকতো নানা ধরণের সবজির গাছ, যেগুলো বাড়ির প্রকৃতি সতেজই রাখতো না বরং পরিবেশটাও নির্মল ও সুন্দর রাখতো।
কিন্তু আমরা সেখান হতে ধীরে ধীরে বের হয়ে আসছি, কারণ আমাদের পরিবার বড় হয়েছে, জায়গা ভাগ ভাগ হয়ে ছোট হয়েছে। বিধায় অনেকটা বাধ্য হয়ে আমরা বাগানের পরিবেশ হতে পিছু হটেছি এবং বাড়ির সেই সতেজ ও সুন্দর প্রকৃতি নষ্ট করে ফেলেছি। সুতরাং সময়ের সাথে সাথে আমরা আমাদের মানসিকতা নষ্ট করতে কিংবা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। ঠিক একই কারণে প্রকৃতিও তার অবস্থান পরিবর্তন করেছে। সুতরাং আমরা যদি আবার পরিবর্তন হই তাহলে প্রকৃতিও নির্মল রূপে ফিরে আসবে নিশ্চিতভাবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




