জীবনের গল্প || সময়ের ব্যবধান

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে প্রকৃতির সান্নিধ্যে থেকে আরো বেশী সতেজ মানসিকতা ধরে রাখার চেষ্টা করছি। যদিও বর্তমান সময়ের প্রকৃতি একদমই উপভোগ্য নয়, কারণ সকালে বৃষ্টি তো বিকালে ভীষণ গরমের ছোঁয়া। গতকাল সকালে ঘুম হতে উঠেই দেখেছি ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে, ভাবলাম আজকের দিনটি বুঝি এমন বৃষ্টিময় থাকবে।

কিন্তু দুপুর হওয়ার আগেই বৃষ্টিপাত বন্ধ, পুরো আকাশ মেঘমুক্ত এবং ভীষণ রকমের রোদের উত্তাপ, সুতরাং বুঝতেই পারছেন প্রকৃতির অবস্থা এখন কেমন। আর অতিরিক্ত উষ্ণতার কারণে শেষ মেশ রাতে আবার গোসল করতে হয়েছিলো। এখন আমার সুযোগ আছে বিধায় হয়তো আমি দুইবার গোসল সেরে শরীরকে কিছুটা হলেও সতেজ কিংবা ঠান্ডা রাখার চেষ্টা করতে পেরেছি। কিন্তু যাদের একবারই গোসল করার সুযোগ নেই কিংবা সেই ব্যবস্থা নেই, তাদের অবস্থাটা একটু চিন্তা করে দেখুনতো!

huevocosmico-tree-753069.jpg

সময়ের সাথে সাথে পুরো পৃথিবীর কালচার পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে আমাদের মানসিকতার ধরণ। কারণ সুযোগের সঠিক ব্যবহার করে কেউ খুব দ্রুত বড়লোক হয়ে যাচ্ছে মানে প্রচুর পয়সা ইনকাম করছে, আবার অন্য দিকে সুযোগের অভাবে কেউ কেউ দিনে দুইবেলা খাবার ঠিক মতো জোগার করতে পারছে না। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই দুই শ্রেণীর মানুষের মাঝে কোন ধরণের সংযোগ নেই, কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না, কেউ কাউকে কোন ধরণের সহযোগিতা করছে না।

অথচ এরা উভয়ই একই সমাজে বসবাসকারী মানুষ, এদের সংস্কৃতি কিংবা শিক্ষা সবই একই ধরণের সংস্কৃতি হতে এসেছে। কিন্তু ভিন্ন মানসিকতার কারণে এদের অবস্থান যেমন ভিন্ন হয়েছে ঠিক তেমনি বিবেকবোধও ঘুমিয়ে গেছে। কিন্তু আমাদের এই সমাজ কিংবা সংস্কৃতি কোনদিনও এমন ছিলো না, এর অতীত ইতিহাস এমন নয়, বরং এক দারুণ সহমর্মিতায় গড়ে উঠেছিলো এই সমাজ ব্যবস্থা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দারুণ এক মানসিকতা নিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিলো।

কিন্তু সময়ের আঘাত কিংবা বিশ্ব সংস্কৃতির নির্মম উত্থান পুরো সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়েছে। আজকেই এই সমাজ কিংবা প্রকৃতির এমন নির্মম আচরণ সবই এক সুতোয় গাঁথা, এটা বুঝতে হলে আমাদের ইতিহাস পড়তে হবে, সাম্রাজ্যবাদী গুষ্ঠিগুলোর অতীত জানতে হবে, তবেই সেটা আমাদের নিকট পরিস্কার হয়ে যাবে। মানুষ মানুষ হতে দিন দিন যে পার্থক্য তৈরী হচ্ছে, সেটাও এমনি এমনি তৈরী হয়নি, ইতিহাস তার করুণ স্বাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png