জীবনের গল্প || তোষামোদের যত ফল
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে সম্পর্কগুলোকে আরো বেশী যত্নশীল রাখার চেষ্টা করছি। কর্মচঞ্চলতার সাথে কর্ম দক্ষতা ধরে রাখার চেষ্টা করছি। যদি বর্তমান সামাজিক অবস্থায় এটা খুবই কঠিনতম একটা কাজ। কারণ চঞ্চলতার বিষয়টি পুরোপুরিভাবে নির্ভরশীল আমাদের মানসিকতার উপর, আর সেই মানসিকতাই এখন নষ্ট হয়ে যাচ্ছে, চারপাশে থাকা চাটুকারিতার চরম লেভেল দেখে।
না শুধু লেভেল দেখেই আমরা হতাশ হচ্ছি না বরং অযোগ্যতা কিংবা অদক্ষতার সর্বোচ্চ লেভেল পার হয়ে যাওয়ার পরও তারা বার বার অতিমূল্যায়িত হচ্ছেন। কিন্তু কেন এমনটা হচ্ছে? যেখানে মুল্যায়ন করার মাপকাঠি ছিলো যোগ্যতা কিংবা কর্মদক্ষতা, অথচ এখন হচ্ছে ঠিক তার উল্টোটা, অদক্ষ কিংবা অযোগ্য মানুষগুলোই এখন সামনের কাতারে থাকছেন, নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে সবাই তাদেরকে নির্বাচিত করছেন। তাহলে যোগ্যতা কিংবা দক্ষতা সম্পন্ন মানুষগুলোর পরিণতি কি হচ্ছে? তারা কোথায় থাকছেন?
সত্যি বলতে, এই মানুষগুলো দিন দিন আড়ালে চলে যাচ্ছেন, তাদের দক্ষতার ফলটা অন্য মানুষজন মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিচ্ছেন। এখন তো যোগ্যতা কোন মূল্যায়নের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় না, এখনো তো দক্ষতা কোন ক্ষেত্রেই নেতৃত্ব তৈরী করতে পারছে না কারণ এখন সব ক্ষেত্রেই চমৎকার ভাবে ভূমিকা রাখছে শুধুমাত্র চাটুকারিতা। দক্ষতা কিংবা যোগ্যতা এখানে খুবই অসহায়, যদি আপনার চাটুকারিতা করার কোন অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে পিছিয়ে গেছেন।
আপনাকে কেউ মনে রাখবে না, আপনার দক্ষতা কিংবা যোগ্যতা কারো মনে সামান্যতম দাগ কাটতে পারবে না। আজকাল সিদ্ধান্ত যারা দেন বা নেন, তাদের কাছে দেখার বিষয় একটাই আর সেটা হলো চাটুকারিতা। যে কোন লেভেলে কতটা সুন্দরভাবে এই বিষয়টির ব্যবহার করতে পারে, তার উপর নির্ভর করে তার মূল্যায়িত হওয়ার স্তর, সুযোগ সুবিধা পাওয়ার স্তর এবং সর্বোপরি সকল ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার সুযোগ। আমি আমার বাস্তব জীবনে, কর্ম জীবনে বহুবার এমন ন্যক্কারজনক বিষয়ের স্বাক্ষী হয়েছি।
আফসোসের বিষয় হলো, শুধুমাত্র যে স্বাক্ষী হয়েছি সেটা নয় বরং বহুবার আমার ক্ষেত্রেও এমনটা ঘটেছে। পেছনে থাকা মানুষগুলো অতিমূল্যায়িত হয়েছেন কিংবা আমাকে পেছনে গিয়ে দাঁড়াতে হয়েছে। সমস্যা অবমূল্যায়নের নয় সমস্যা হলো চাটুকারিতা শিখতে না পারা। আফসোসের বিষয এটা নয় যে, যোগ্যতা এখানে কিছুই করতে পারে নাই আফসোসের বিষয় হলো এটা যে চাটুকরিতার মহত্ব জানার পরও সেটা শেখার আগ্রহ তৈরী করতে না পারা। আমি হয়তো বোকাই রয়ে গেছি কিন্তু আপনারা সেটা করিয়েন না!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




