জীবনের গল্প || বিষাদ-উল্লাসের একদিন
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোতে আগলে রাখার চেষ্টা করছি। যদিও সেটা খুব একটা পারছি না। বিশেষ করে গতকাল এমন একটা দিন পার করেছি যেখানে উজ্জ্বল ছিলো বিষাদ ঠিক তেমনি আলোকিত হয়েছিলো উল্লাস। সত্যি জীবনের মোড়ে মাঝে মাঝে এমন এক মুহুর্ত আমাদের সম্মুখে হাজির হয়, যেখানে আনন্দের সাথে থাকে বিষাদমাখা এক নির্মম অনুভুতির গল্প।
আমার ছোট শালী তানিয়া, একটা সময় এই প্লাটফর্মেই এ্যাকটিভ ছিলো, বেশ সবরও ছিলো। শারীরিক কিছু সমস্যার কারণে বেশ ভোগতে হয়েছে তাকে এখনো ভোগান্তিতে আছে। যাইহোক, দীর্ঘ লড়াইয়ের পর গতকাল তার সুন্দর ফুটফুটে মেয়ে বাবু হয়েছে, দারুণ মিষ্টি চেহারার মেয়েটি। সবাই ভীষণ খুশি হয়েছে, দারুণ আত্মহারা হয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেছি। এটা স্বাভাবিক একটা বিষয়, একজন নারী কিংবা পরিবারের কাছে সবচেয়ে বেশী আনন্দের মুহুর্ত এটা।
প্রতিটি পিতা কিংবা মাতাই কেবল বলতে পারেন, এই অনুভূতিটা কেমন কিংবা এই মুহুর্তটা কতটা আনন্দের। কিন্তু এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে হতাশ কিংবা বিষাদমাখা তিক্ত অনুভূতি। বাবুর মা এখনো নিবির পরিচর্যা কেন্দ্রে আছেন, খুব একটা ভালো নেই, অনেকগুলো সমস্যার সাথে লড়াই করছেন। যার কারণে বাচ্চাও অসুস্থ হয়ে পড়ছেন। এখন মা-মেয়ে দুইজন ইমার্জেন্সিতে ভর্তি আছে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের অনুভূতি কেমন অবস্থায় আছে এখন।
সত্যি বলতে আমরা এখনো নিরাশ হই নাই, দীর্ঘ ধৈর্যের পর যেহেতু বাবু এসেছে দুনিয়ায় সেহেতু আমাদের বিশ্বাস পরিস্থিতিদ আবারও সুন্দর হয়ে উঠবে, পরিবেশটা আবারও আনন্দময় হয়ে উঠবে, সব কিছু আবার আগের মতো গতিশীল হয়ে যাবে। বিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়, বিশ্বাস মানুষকে বিজয়ী করে তুলে, আমরা সেই বিশ্বাস নিয়েই অপেক্ষা করছি।
সময়ের এই লড়াইয়ে আমরা হেরে যাবো না, জীবনের এই কঠিন মুহুর্তে আমরা থমকে যাবো না, যুদ্ধের এই পরিস্থিতিতে আমরা পিছিয়ে যাবো না, সময় হয়তো সবটা নিয়ন্ত্রন করে কিন্তু মানুষের বিশ্বাস কিংবা আস্থা সব কিছুকে পরিবর্তন করে দিতে পারে। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনাদের দোয়া চাই, একটু শান্তনা চাই সম্মিলিত দোয়া কখনো বিফলে যায় না, আমরা সবার দোয়া নিয়ে আবার হাসি মুখে বাড়িতে ফিরতে চাই, আমিন।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




