জীবনের গল্প || সময়ের নির্মম বাস্তবতা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সবার মতো আমিও সময়ের সাথে দৌড়ে এগিয়ে থাকার প্রতিযোগিতায় হেরে যাচ্ছি। আমরা সবাই কোন না কোনভাবে সময়ের সাথে প্রতিযোগিতায় লিপ্ত, বাস্তব জীবনে প্রবেশ করার সাথে সাথে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যার যার অবস্থান হতে সবাই নিজের সক্ষমতা নিয়ে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার প্রচেষ্টায় সচেষ্ট আছে। কেউ হয়তো বিজয়ী হতে পারে কিন্তু বেশীর ভাগই ব্যর্থতার স্বাদ নিতে বাধ্য হয়।
সত্যি, এ এক কঠিন লড়াই, না নিজেকে প্রত্যাহার করা যায় না একটু বিশ্রাম নিয়ে পুনরায় শুরু করা যায়। একবার শুরু হয়তো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহুর্ত পর্যন্ত এমনটা চলতে থাকে। এক নির্মম বাস্তবতায় আমরা সবাই স্বপ্ন দেখে যাচ্ছি, এক কঠিন পরিস্থিতিতে আমরা আশা নিয়ে এগিয়ে যাচ্ছি, যদিও আমরা সবাই জানি এর শেষ পরিনতিটা কতটা করুণ। কিন্তু কি আর করার, আমাদের কাছে এর বিকল্প কিছুই নেই। আপনি হয়তো প্রচুর সম্পদের মালিক হতে পারবেন কিন্তু সেই সম্পদ দিয়ে এক মুহুর্তের জন্যও সময় কিনতে পারবেন না।
আপনি হয়তো হাজার চাকর বাকর রাখতে পারবেন, তাদের উপর ক্ষমতা নিয়ে প্রভাব বিস্তার করতে পারবেন, কিন্তু বাহিরের মানুষগুলোকে টাকার গোলাম বানাতে পারবেন কিন্তু সময়কে কিনতে পারবেন না, সেখানে আপনার কোন ক্ষমতা কাজে আসবে না, আপনার কোন সম্পদ কাজে লাগবে না। কারণ সময় সকলের জন্য সমান, যেটা আছে সবার জন্য আছে আর যেটা চলে গেছে সেটা চিরতরে হারিয়ে গেছে, আর কোনভাবে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
সুতরাং আমাদের যতই সম্পদ কিংবা ক্ষমতা থাকুক না কেন আমরা সময়কে কিনতে পারবো না, সেটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। তাই জীবনের প্রতিটি মুুহুর্ত অনেক বেশী দামী, সেটা মেনে নিয়ে ক্ষমতার দম্ভ না দেখিয়ে বরং সময়ের সঠিক ব্যবহারের চেষ্টা করা উচিত আমাদের। আমরা যার যার অবস্থানে হয়তো নিজেদের অনেক বেশী দামী মনে করি, কিন্তু সময়ের কাছে আমাদের সেই দম্ভ একদমই মূল্যহীন।
আজ যা আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কাল সেটা ডাবল হয়ে যাবে, আর আজ যা আছে সেটাকে বিবেচনায় না নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, যা ছিলো তাও একটা সময় পর সময়ের গর্তে হারিয়ে যাবে। আফসোস আর হতাশা ছাড়া তখন আমাদের কাছে আর কিছুই থাকবে না। সুতরাং সময়ের সাথে সময়ের বন্ধুত্ব করে আমাদের জীবনের সময়গুলোকে আরো বেশী গতিশীল রাখার চেষ্টাই হবে বুদ্ধিমানের কাজ।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




