সবাইকে একসাথে নিয়ে চলতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবাইকে একসাথে নিয়ে চলতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


women-5963963_1280.jpg



লিংক


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র স্বার্থপর এর মত নিজেরাই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি এবং সব সুখ যদি নিজেরাই উপভোগ করার চেষ্টা করে তাহলে জীবনের কোন কিছু আমরা প্রকৃত উপলব্ধি করতে পারবোনা। আসলে এই পৃথিবীতে যারা স্বার্থপর শ্রেণীর লোক তারা কিন্তু কখনো অন্য মানুষের সুখ নিজেদের সুখ হিসেবে গ্রহণ করতে পারেনা এবং নিজেদের সুখ কখনো অন্য কারো সাথে শেয়ার করতে পারেনা। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সবাইকে একসাথে সামনে নিয়ে চলতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা অন্যায় অত্যাচার ভাবে বিভিন্ন মানুষের জীবন থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তারা সবসময় অন্যান্য মানুষকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার জন্য দূরত্ব এগিয়ে যাওয়ার চেষ্টা করার। আসলে আপনি যদি সবাইকে একসাথে করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু জীবনে প্রকৃত সবকিছু উপলব্ধি করতে পারবেন এবং আপনি আপনার জীবনটাকে খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে স্বার্থপর হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো।


আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় সবাইকে নিয়ে একসাথে বসবাস করার চেষ্টা করি এবং কোন কিছু যদি তারা তাদের জীবনে অর্জন করতে পারে তাহলে সেই জিনিসটা তার সবার সাথে শেয়ার করে নিতে অনেক বেশি ভালোবাসে। আসলে এই পৃথিবীতে আমরা যদি নিজেদের সুখ গুলো শেয়ার করে নিতে পারি তাহলে দেখবেন যে দুঃখের দিনে আপনার পাশে অনেক মানুষ থাকবে এবং তারা আপনাদেরকে মন থেকে অনেক বেশি ভালবাসবে। আসলে এই পৃথিবীতে একমাত্র তারাই প্রকৃত ভালোবাসা অর্জন করতে পারে যারা কিনা সবাই কে নিয়ে একসাথে বসবাস করতে ভালোবাসে এবং সবকিছু তাদের সাথে শেয়ার করতে চাই।


এজন্য আমরা সবসময় মনে রাখবো যে এই পৃথিবীতে আমরা যদি প্রকৃত সুখ উপলব্ধি করতে চাই তাহলে সর্বপ্রথম সবকিছু সবার সাথে ভাগ করে নেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে হবে এবং একসাথে সামনের দিকে সবাইকে নিয়ে এগিয়ে চলতে হবে। যেহেতু পরিবারের বাইরে সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের পরিবারের অংশ তাই সমাজকে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং পরিশেষে আমরা যদি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবাই হাতে হাত রেখে উন্নয়নমূলক কাজ করতে হবে যাতে করে দেশের কোন ক্ষতি না হয় এবং দেশকে সবসময় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।