বাঙালি উৎসব।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাঙালি উৎসব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


yipeng-4670044_1280.jpg



লিংক


আসলে প্রতি বছর বাঙালি তাদের সেই উৎসবগুলোর জন্য অপেক্ষা করে থাকে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে বাঙালির জীবনে যতই কষ্ট আসুক না কেন তারা কিন্তু সব সময় এই উৎসবের দিনগুলোতে তাদের সেই কষ্টগুলো ভুলে থাকার জন্য তারা সবসময় চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বাঙালি উৎসবগুলো সঠিকভাবে ধরে রাখতে পারি তাহলে কিন্তু এই ধরনের উৎসবগুলোতে সবাই মিলে একটু আনন্দ করতে পারব শত দুঃখের মাঝেও। আসলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই সময়ে ধনী গরিবের কোন ধরনের কোন পার্থক্য থাকে না এবং সবাই মিলেমিশে একসাথে এই উৎসব পালন করে।


যদিও কিছু কিছু মানুষের জীবনে এই উৎসব উপরের দিক থেকে আনন্দের হলেও ভিতরে দিক থেকে একটু কষ্টের হয়ে থাকে। কেননা আমরা বাঙালিরা এই উৎসবের সময় বিভিন্ন ধরনের নতুন পোশাক পরে চারিদিকে উৎসব উদযাপনের জন্য আমরা ঘুরে বেড়াই। কিন্তু যাদের বছরে একটা নতুন পোশাক জোটে না তারা এই জিনিসগুলো দেখে অনেক বেশি কষ্ট পায়। আসলে আমাদের দেশে সবাই মিলে যদি সঠিকভাবে প্রত্যেকটা উৎসব পালন করতে চাই তাহলে আমরা যদি এই সকল গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু মুখে হাসি ফোটাতে পারি তাহলে কিন্তু বাঙালির উৎসব একদম পরিপূর্ণ হতে পারবেন। সবাই মিলে উৎসব পালন করার মজাটাই আলাদা।


এজন্য সবার যদি একটু ক্ষমতা থাকে তাহলে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যাতে করে আমাদের পাশে যারা গরীব শ্রেণীর মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের জীবনেও যাতে উৎসব আনন্দ নিয়ে আসতে পারে এজন্য তাদের একটু সাহায্য করা এবং তাদের জন্য নতুন কিছু করা। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসাথে সকল ধরনের উৎসব প্রতিবছর পালন করতে পারি তাহলে উৎসবের মূল অর্থটা সবসময় সার্থক হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে সব ধরনের উৎসব পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে আর কখনো ভেদাভেদ থাকবে না এবং সবাই একদম মনের শান্তিতে সেই উৎসব পালন করতে পারব।


এজন্য একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে উৎসব মানে শুধুমাত্র নিজেদের আনন্দ নয় বরং উৎসব মানে হলো সবাইকে নিয়ে একসাথে আনন্দ করা এবং সবার মাঝে এই আনন্দগুলো ভাগ করে নেওয়া। আর আমরা যদি সবাই এইভাবে আমাদের নিজেদের আনন্দ গুলো ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো। এজন্য আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের এই এগিয়ে যাওয়ার পথটা যাতে সুন্দর হয় এজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব। এভাবে অবশ্যই আমরা আমাদের উৎসব গুলোকে নতুন রূপে সবার সামনে তুলে ধরতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

উৎসবের মূল অর্থ নিয়ে খুবই সুন্দর এবং অর্থপূর্ণ একটি পোস্ট লিখেছেন @heartwarming! আনন্দের মাঝে গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর বিষয়টি সত্যিই প্রশংসনীয়। সুন্দর চিন্তাভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ! 👏✨