সুরমা মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ • last year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে সুরমা মাছের ভুনা রেসিপি। ‌এই রেসিপিটা অনেকদিন আগেই তৈরি করা। আমাদের বাসায় প্রায় সময় সুরমা মাছ আনা হয়। সুরমা মাছ ভাজি টাও দারুন হয়। এভাবে ভুনা করে খেতেও ভালোই লেগেছে। বিশেষ করে এর সাথে টমেটো দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে খেতে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000023273.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • সুরমা মাছ
  • টমেটো
  • ধনিয়া পাতা
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়া
1000023240.jpg1000023241.jpg
ধাপ - ১

প্রথমে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। এরপর সেগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর সেখানে পরিমাণমতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর সেগুলোকে কয়েক মিনিট রেখে দিলাম।

1000023242.jpg1000023243.jpg
ধাপ - ২

এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে মাছগুলো ভেজে নিলাম।

1000023246.jpg1000023254.jpg
ধাপ - ৩

মাছগুলো উঠিয়ে সেই প্যানে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি।

1000023256.jpg1000023257.jpg
ধাপ - ৪

এরপর সেখানে দিয়ে দিলাম পরিমাণমতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়া। সবকিছু একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম।

1000023258.jpg1000023259.jpg
ধাপ - ৫

তারপর কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1000023260.jpg1000023262.jpg
ধাপ - ৬

এরপর সেখানে আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিগুলো গরম হয়ে এলে সেখানে কৈ মাছগুলো দিয়ে দিলাম।

1000023263.jpg1000023264.jpg
ধাপ - ৭

এরপর কিছুক্ষণ মাছগুলো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি।রান্না শেষে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম।

1000023266.jpg1000023267.jpg
পরিবেশন

1000023270.jpg

1000023271.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

ওয়াও আপু আপনি দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। সুরমা মাছ খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে।তবে আপনি সুরমা মাছের ভূনা রান্না করছেন।রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

মানতেই হবে আপনার রান্না করার দক্ষতা অসীম। আপনার রান্না করা প্রত্যেকটি রেসিপি এ কমবেশি দেখেছি প্রত্যেকটা রেসিপির ফাইনাল আউটপুট দেখে মনে হয় যেন খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আশা করি আগামীতেও আমাদের মাঝে এরকম রেসিপি গুলি শেয়ার করবেন।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কিছুদিন আগে সুরমা মাছ খাওয়া হয়েছিল৷ তবে এরকম রেসিপি দেখা হয়নি৷ যেভাবে সুরমা মাছের ভুনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগছে৷ একই সাথে এখানে এই রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে খুবই সুস্বাদু একটি রেসিপি দেখতে পেলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।