দেবী আগমনের প্রারম্ভে সাজ সাজ রব

in আমার বাংলা ব্লগ • 26 days ago

নমস্কার বন্ধুরা,

শরতের নীল আকাশ ঢেকে ফেলেছে, রাজ্যের অলিগলিতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু, আর চারপাশে তুমুল সাজো সাজো রব। বাঁশের কাঠামো, ত্রিপল, রঙের গন্ধে মণ্ডপ সাজছে। কাজের সূত্রে আজকেও বেরিয়েছিলাম, আর কাজের ফাঁকেই দেখে নিলাম তিলোত্তমার উৎসবের আগমনী রূপ। ক্লায়েন্ট অফিসে ঢোকার মুখে অল্প পথ বদলে শিব মন্দির ক্লাবের রাস্তায় ঢুকে পড়লাম। কাজে ঠিক আগেই মণ্ডপ চত্বরে। প্রতি বছরই তাদের কিছু না কিছু অভিনব চমক থাকে, তবে এইবার তাদের প্রথম আলাদা প্রবেশদ্বার চোখে পড়ল। প্লাইয়ের দ্বারা তৈরী হয়েছে। মন্ডপের ভেতরে ঢুকে পড়লাম, অন্দরে শিল্পীদের ব্যস্ত তুলির টান চলছে।

1000303017.jpg

কাজকর্ম সেরে যখন অফিস থেকে বের হলাম, তখন দিনের আলো কিছুটা ম্লান। ফেরার পথে পড়ল আরেক ঐতিহ্য বাহী ক্লাবে গেলাম, মুদিয়ালি ক্লাব। দুপুরে শিব মন্দিরের শৈল্পিক চমক দেখে মুদিয়ালির সামনে দাঁড়ালাম। মুদিয়ালি বরাবরের মতোই তাদের ঐতিহ্য আর আভিজাত্য বজায় রাখছে। তাদের চিরাচরিত আলো ঝলমলে রূপে কোনো ঘাটতি নেই। মণ্ডপ জুড়ে সূক্ষ্ম জাদুকরী আলোর বিন্যাস, বিশাল তোরণ আর ঝাড়বাতি। মাঝে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই আলোর রোশনাই আর দেবীর আগমনে এইসব প্রাঙ্গণ গমগম করবে।

1000303014.jpg

দুটো ক্লাবের কারিগরদের শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। পুজোর ষষ্ঠীর দিন গড়ালেই এই রাস্তা গুলোতে একচিলতেও হাঁটার জায়গা থাকবে না। আশা করছি তাদের মধ্যে আমিও দাঁড়াবো, তবে সম্পূর্ণ শরীরের উপর নির্ভর করছে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png