শ্রাবণে শরতের নীল আকাশ
নমস্কার বন্ধুরা,
গত কাল সকালে ঘুম থেকে উঠে দেখি আগের রাতের মেঘেরা সব গায়েব। গত পরশু রাতেও যখন কাজ সেরে বাড়ি ফিরছিলাম, তখন বৃষ্টিতে বেশ কিছুটা ভিজেই ঘরে ঢুকেছিলাম। যখন ঘুমোতে গেছি তখনও বৃষ্টি হচ্ছিল, ভাবতেই পারিনি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবহাওয়া একেবারে ১৮০ ডিগ্রি বদলে যাবে! সকালে ঘুম ভেঙে জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখ দুটো যেন জুড়িয়ে গেল। বর্ষার ধূসর মেঘেদের নামগন্ধ নেই, তার বদলে নীল আকাশ। আর তাতে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো ধবধবে সাদা মেঘ। ভরা শ্রাবণে আচমকা এক চিলতে শরতের আগমনী সুর! রোদ দেখে আমিও বেরিয়ে পড়লাম, কাজের তাগিদ সাথে মনোরম আবহাওয়ার আমেজ।
বাড়ির সামনেই বিশাল পুকুর। ঘর থেকে বেরিয়েই দেখলাম আকাশের নীল প্রতিচ্ছবি পুকুরের জলে। আকাশ যেমন সুন্দর আবহাওয়া তেমনি ঝকঝকে। বেশ নির্বিঘ্নে কাজে পৌঁছে গেলাম। তবে কলকাতার আবহাওয়ার মেজাজ বোঝা যে কতখানি দায়, তা আবার বুঝলাম দুপুরে। সকালের সেই নীল আকাশ দুপুরের দিকে মিলিয়ে যেতে শুরু করল। ঠিক দুপুরে ফের ঝমঝমিয়ে বৃষ্টি! নীল আকাশ ঢেকে কালো মেঘে ছেয়ে গেল চারপাশ। এক ধাক্কায় শরৎকে সরিয়ে দিয়ে আবার রাজকীয় মেজাজে বর্ষা।
বৃষ্টির গতিবেগ কমে এলে বর্ষার অনুভূতি নেওয়ার জন্য খাবারের দিকে এগোলাম। এমন বর্ষার দিনে ভাতের পরিবর্তে গরম খিচুড়ি দুর্দান্ত লাগে। সেই ভাবনা থেকে ফুটপাতের দাঁড়িয়ে পড়লাম। নিলাম এক প্লেট গরম-গরম পাতলা খিচুড়ি, আর তার সাথে ডিমের অমলেট! বৃষ্টির দিনে এর চেয়ে বড় কোনো বিলাসিতা আর হতেই পারে না। হাঃ হাঃ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





