অফারের ফাঁদ

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

ভালো অফার দেখলেই চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। আমার এক চরম শিক্ষা হলো। সচরাচর পিজ্জা খেলে জুলুস পিজ্জা কিংবা ডোমিনোজের উপর ভরসা রাখি। গতকাল অফারে ফেঁসে গেলাম। গতরাতে একটা কাজ সেরে ফিরছি, তখন এমনিতেই বেশ কিছুটা দেরি হয়ে গেছে। কিন্তু বিপত্তি ঘটল ঘর থেকে মাত্র ৬০০ মিটারের আগে। হঠাৎ আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি। বাঁচার জন্য রাস্তার পাশের একটা শেডের তলায় আশ্রয় নিলাম বটে, কিন্তু বৃষ্টির তীব্র ছাঁটের সামনে শেড কাজেই এলো না। আমার জামা ও প্যান্ট নিমেষেই ভিজে একাকার। বৃষ্টি কিছুটা কমলে আর দেরি না করে ভিজতে ভিজতেই হাঁটা দিলাম এবং শেষমেশ যখন ঘরে ঢুকলাম, তখন ঘড়িতে রাত সাড়ে এগারোটা বাজে। ঝটফট স্নান সেরে নিলাম। এমন অবস্থায় রাতের খাওয়ার জন্য আবার পিসির বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে বা শক্তি কোনোটাই অবশিষ্ট ছিল না। তাই ঘরে বসেই ফুড অ্যাপ খুলে বসলাম।

1000267537.jpg

দ্য পিজ্জা প্রজেক্ট বাই ওভেনস্টোরি-র একটা কম্বো অফার সামনে দেখাচ্ছিল, মাত্র ১৮৯ টাকায় একখানা নন ভেজ পিজ্জা, সাথে গার্লিক ব্রেড এবং মিনি সোডা ড্রিঙ্ক! এমন দাম দেখে লোভ সামলাতে না পেরে চটজলদি অর্ডারটা করে ফেললাম। বৃষ্টির রাত হলেও খাবার পৌঁছাতে বেশি সময় লাগল না। মাত্র ২৫ মিনিটের মধ্যে দরজায় গরম প্যাকেট এসে হাজির। ঘরে এসে খাবারের বাক্সটা খুলতেই মাথায় হাত দেওয়ার জোগাড় হলো। পিজ্জার ভেতরের গলানো চিজের বেশ খানিকটা স্তর বাক্সের উপরের ঢাকনার সাথে আঠার মতো সেঁটে আছে! পুরো পিজ্জাটার এক কদর্য রূপ ধারণ করেছিল।

1000267535.jpg

1000267530.jpg

1000267528.jpg

খিদের তাগিদে এক স্লাইস মুখে তুলে নিলাম, কিন্তু স্বাদের দিক থেকেও অত্যন্ত হতাশাজনক। চিজ ও ব্রেডের সেই চেনা মেলবন্ধন কোথাও ছিল না। পিজ্জা শেষ করে গার্লিক ব্রেডটা ধরলাম, সেটা কোনোমতে খাওয়া গেলো। অফারটা যে আসলে কত বড় ফাঁদ ছিল, সেটা অভিজ্ঞতা হলো। পরের বার জুলুস কিংবা ডোমিনজের হাত ছাড়ছি না।

1000267527.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png