কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "অন্য রকম কলিগ''

in আমার বাংলা ব্লগ • 1 hour ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

image.png

আমরা যারা চাকুরী জীবি আছি, যারা কিনা সততার সাথে পথ চলতে চায় তাদের কে সব সময় অফিসে ভয়ে ভয়ে থাকতে হয়। কারন প্রতিটি অফিসে এমন কিছু ক্ষমতাবান মানুষ থাকে যাদের কে কিছু বলার মত ক্ষমতা কারও থাকে না। তারা কথায় কথায় অফিসের বসের কান ভারী করে। মানুষের ক্ষতি করতে তাদের পিছ পা হয় না। নিজে যতই অন্যায় করুক না কেন তাদের কাছে সেসব অন্যায় কে অন্যায় মনে হয় না।এসব মানুষ নিজেরাই নিজে কে অফিসের বস মনে করে। স্বামী সন্তানের কোন দাম এদের কাছে নেই। পারলে এরা অফিসকেই বাড়ী বানিয়ে নেয়। এমন কিছু মানুষ কে কিন্তু সবাই ঘৃণা করে। আর এসব বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের কাছে আমার আজকের কবিতা ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" অন্য রকম কলিগ"

লেখা- মাকসুদা কাউসার

সকল কাজের কাজী আমি
সকল কিছুর রাজা
আমার সাথে লাগতে এলে
সবাই পায় ভাই সাজা।।

সবার আগে অফিস আসি
বসের রুমে আমিই ঢুকি
কে এল আর কে এলো না
বসের কানে এসব বলি।।

কাজের বেলায় আমিই রাজা
আমায় ছাড়া অফিস চলে না
সকল কাজের ফায়দা লুটি
তাই আমি টাকাই দেখি।।

বেকার যারা বসে থাকে
তাদের নিয়ে মিথ্যা বলে
বসের কানে ঢালি যে বিষ
তাই বসের প্রিয় আমি।।

একটি দিনও দিই না কামাই
অফিস আমার বাড়ীঘর ভাই
অফিস ছাড়া সবই যে পর
ঘরের জামাই থাকে যে দূর।।

আমার কাছে টাকাই প্রধান
তাই কারও নেই কো সম্মান
চারদিকে যাহাই ঘটক
কোন কিছুর নেই না খবর।।

আমায় দেখে সব মানুষে
সারাটা দিন ভয়ে থাকে
কি বলে ভাই কি হয়ে যায়
চাকুরীটা ভাই যদি চলে যায়।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️