You are viewing a single comment's thread from:

RE: ব্রাইটন সমদ্র সৈকতে সকলে মিলে ছোটখাট একটি পিকনিক।। পর্ব : ২

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু এতো ঠান্ডায় লোকটা যেহেতু সমুদ্রের পানিতে নেমে গোসল করেছে, তাহলে সে অবশ্যই বীরপুরুষ। আমি গত মাসে কক্সবাজার গিয়ে, যখন সমুদ্রের পানিতে গোসল করতে নেমেছিলাম,তখনও হালকা ঠান্ডা লেগেছিল। তবে এটা ঠিক, সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে যদি পানিতে না নামা যায়, তাহলে মনটা খারাপ লাগে। সমুদ্র সৈকতে বালি থাকলে হাঁটতে ভীষণ ভালো লাগে। কিন্তু পাথর থাকলে তো হাঁটতে একেবারেই বিরক্ত লাগে। যাইহোক প্রতিটি ফটোগ্রাফি চমৎকারভাবে ক্যাপচার করেছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে আসলেই ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

Posted using SteemPro Mobile