You are viewing a single comment's thread from:

RE: গল্পলেখাঃ- চির দুঃখী সুমির ভালবাসার গল্প। (৩য় পর্ব এবং শেষ পর্ব)।

in আমার বাংলা ব্লগ • 3 years ago

তিন পর্বের এই গল্পটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে আপু। আসলে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। অনেক সময় অভিশাপ দিতে হয় না,এমনিতেই লেগে যায়। তাইতো সুমির বিয়ের দুই বছরের মাথায় তার স্বামীকে হারালো এবং তার জীবনটা আবারও এলোমেলো হয়ে গেল। রাসেলের কিন্তু কোনো দোষ ছিলো না,তবুও সে শাস্তি পেয়েছে বা এখনো পাচ্ছে। তাইতো রাসেল এখনো বিয়ে করেনি। সন্তানসহ রাসেল এবং সুমিকে বিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি 😂। যাইহোক একটু মজা করলাম আপু। আসলে প্রকৃত ভালোবাসা পূর্ণতা না পেলে দুঃখের সীমা থাকে না। সুমিও রাসেলকে অনেক ভালোবেসেছিল, কিন্তু পরিবারের চাপে পড়ে রাসেলের সাথে এমন অন্যায় করা ঠিক হয়নি। আশা করি নতুন কোনো গল্প নিয়ে হাজির হবেন আমাদের মাঝে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

অনেক ভাল লাগলো শুনে। পোস্ট পড়েছেন সময় দিয়ে ধন্যবাদ।