সঠিক বিচার করতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সঠিক বিচার করতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
পৃথিবীতে যদি সঠিক বিচার না থাকতো তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা থাকতো এবং মানুষের মানুষের কোন ভালোবাসা থাকতো না। অর্থাৎ একজন মানুষ সবসময় অন্য মানুষের ক্ষতি করত এবং যারা দুর্বল প্রকৃতির মানুষ তারা সারা জীবন অন্যায় অত্যাচার সহ্য করে বেড়াতো। এজন্য প্রত্যেকটা দেশের বিভিন্ন ধরনের বিচার ব্যবস্থা রয়েছে এবং সেই বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে সেই দেশের নাগরিকরা সবসময় সুশৃঙ্খলভাবে এক জায়গায় বসবাস করে এবং তারা একটা সুন্দর জীবন উপভোগ করার চেষ্টা করে। এই বিচারের জন্য কিন্তু যারা খারাপ কাজ করে তারা সব সময় ভয় পেয়ে থাকে।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক বিচার আচার পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ভাল কাজ করতে হবে এবং এই ভালো কাজের পাশাপাশি জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা অন্যায় ভাবে গরিব মানুষের উপর অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই দুর্বল মানুষদের সঠিক বিচার দেওয়ার ক্ষমতা সেই দেশের সরকারের। শুধুমাত্র আমরা এই মানুষগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব যারা সব সময় মানুষের ক্ষতি করে এবং মানুষের ক্ষতি করে তাদের থেকে সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করে।
বর্তমান সময়ে এই পৃথিবীতে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে এখন খারাপ মানুষ বাদ দিলে ভালো মানুষ হাতে গোনা কয়েকজন থেকে যায়। তবুও দেশের সঠিক বিচারের জন্য মানুষ বিভিন্ন ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে এবং সুন্দরভাবে তারা সামনের দিকে এগিয়ে চলে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো।
এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং এই কঠোর পরিশ্রম করে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। আর যারা দেশের প্রচলিত বিচার ব্যবস্থা মেনে চলার চেষ্টা করে না তাদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ গড়ে তুলতে হবে যাতে করে তারা তাদের সেই খারাপ কাজ থেকে আবার পুনরায় ভালো কাজের দিকে ফিরে আসে এবং সুন্দরভাবে তারা জীবন যাপন করতে উদ্বুদ্ধ হয়। এজন্য প্রত্যেকটা দেশের সঠিক বিচার ব্যবস্থা রাখতে হবে তা না হলে সেই দেশের পরিকাঠামো ধ্বংস হয়ে যাবে এবং সেখানে কেউ সুন্দরভাবে বসবাস করতে পারবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)