সরল মনের মানুষ।

in আমার বাংলা ব্লগ • yesterday


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সরল মনের মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


পৃথিবীতে যারা সরল মনের মানুষ তাদের সাথে আপনি যতই কথা বলবেন না কেন আপনার আরো কথা বলতে ইচ্ছা করবে এবং তাদের সাথে বাকি জীবনটা কাটাতেও ইচ্ছা করবে। কেননা এই সরল প্রকৃতির মানুষগুলোর মনে কোন ধরনের হিংসা থাকে না এবং তারা সব সময় মানুষের সাথে ভালো আতা আচরণ করে এবং মানুষের সাথে ভালো কথা বলার চেষ্টা করে। আপনি তাদের উপর যতই আঘাত দেওয়ার চেষ্টা করুন না কেন তার বিনিময়ে তারা কিন্তু আপনাকে ভালোবাসা দেবে এবং কখনো মনের ভুলে তারা অন্যের ক্ষতি করতে মোটেও চেষ্টা করবে না।


আসলে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষকে অবশ্যই স্মরণ মনের মানুষ হতে হবে এবং সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই সরল মনের মানুষদের মানসিক শান্তি দিতে চাই তাহলে তাদের সাথেও আমরা সবসময় ভালো ব্যবহার করব এবং কখনো যদি মনের ভুলে তাদের আঘাত দিয়ে থাকি তাহলে তাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব। কারণ তারা খুব সহজেই মানুষকে ক্ষমা করে আবার আপন করে নেয় আগের মত করে।


আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই মানুষগুলোর মত সুখী মানুষ আর একটিও এই পৃথিবীতে নেই এবং প্রত্যেকটা মানুষ সব সময় এই মানুষগুলোর মত করে বেঁচে থাকার চেষ্টা করে। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই এই সরল মনের মানুষ হতে পারি তাহলে আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর করতে পারব এবং সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারবো।


তাইতো এই পৃথিবীর সবাই কিন্তু এই সরল প্রকৃতির মানুষদেরকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের মত করে সবাই জীবনের বসবাস করার চেষ্টা করে এবং নিজেদের মনের সকল দুঃখ কষ্ট কে দূর করার জন্য সর্বপ্রথম আমাদের হিংসা ত্যাগ করতে হবে। আর আমরা যদি হিংসা ত্যাগ করে একজন ভালো মনের মানুষ হতে পারি তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই মনের দিক থেকে সহজ সরল হতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।