নিজের সাথে যুদ্ধে যেতা খুব মুশকিল।

in আমার বাংলা ব্লগ17 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা অনেক সময় বাইরের মানুষের সাথে মানসিক বা শারীরিকভাবে যুদ্ধ করে থাকি। আসলে অন্যের সাথে যুদ্ধ করা বা ঝগড়াঝাঁটি অশান্তি এর মত বিভিন্ন ধরনের কার্যকলাপ করা বিষয় সহজ হলেও সব থেকে যেটা কঠিন কাজ সেটা হলো নিজের সাথে যুদ্ধ করা। আমরা অনেক সময় অন্য মানুষদের অনেক কিছু বোঝাতে পারলেও নিজের মনকে অনেক সময়ে শান্ত করতে পারি না এবং অনেক কিছু বুঝেও অবুঝ হয়ে থাকার জন্য বাধ্য করতে পারি না। আমরা যখন আমাদের চারপাশে অনেক ঘটনা দেখি যার জন্য নিজেকেই দোষী বলে মনে হয় তখন নিজেকে শাস্তি দেওয়া আবার নিজের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সব থেকে বেশি কষ্টকর হয়ে ওঠে। আমরা যখন বুঝতে পারি যে আমাদের একটা পদক্ষেপ ভুল হয়েছে বা আমাদের দ্বারা আমাদের জীবনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে তখন আমরা ভীষণই কষ্ট পাই আর তার জন্য যেহেতু অন্য কাউকে দায়ী করতে পারি না তাই আমরা নিজেকে নিজে কখনোই ক্ষমা করতেও পারি না। আসলে অন্যের দোষ ধরা ভীষণ সহজ কিন্তু নিজের দোষ ধরা এ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ।


আমরা যখন তখন অন্যের দোষ খুঁটিয়ে বের করতে পারি কিন্তু নিজের দোষ কখনো আমরা দেখতে পারি না কিন্তু যখন কোন ব্যক্তি নিজের দোষ একবার বোঝা যায় তখন তার নিজেকে ক্ষমা করা ভীষণ কষ্টের হয়ে যায় আর সবথেকে বেশি কষ্টকর হয় নিজেকে শাস্তি দেওয়া। নিজের কোন পদক্ষেপ ভুল হলে অথবা নিজের দ্বারাই কোন কাজ খারাপ হয়ে গেলে আমরা নিজেকে কোনোভাবেই শাস্তি দিতে পারি না আবার নিজের পরে নিজে এতটাই রাগ অনুভব হয় যে মনে হয় নিজেরই কোন ক্ষতি করে ফেলতে পারি যখন তখন। যদিও এই চিন্তা ভাবনা মোটেও সঠিক নয় কারণ কখনো কারোর বা নিজের ক্ষতি করা একদমই উচিত নয়। এই পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা একদম ভিন্ন ধরনের আর প্রত্যেকটা মানুষই ভুল করবে বা ভুল সিদ্ধান্ত নেবে এটাও স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু আমরা যদি মনে করি যে মানুষ শুধু অন্যের ক্ষেত্রেই ভুল করবে অন্যের ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেবে তা একদমই ঠিক নয়। আমরা যখন তখন নিজের জীবনের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত ভুল নিতে পারি যার কারণে আমরা ভবিষ্যতে গিয়ে ভীষণভাবে আফসোস করতে পারি।


তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যাতে আমরা ভুল কোন পদক্ষেপ না নিই এবং পরবর্তীতে সেই ভুল সিদ্ধান্তের জন্য আমরা নিজেকে নিজে দোষারোপ করি এবং ক্ষমা করতে না পারি। জীবনে একবার যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ফেলি তবে আমরা আর ফিরে জীবনটাকে শুরু করতে পারব না প্রথম থেকে। কারণ আমাদের জীবনটা পুরো দাবার কোর্টের মত একবার চাল ভুল হয়ে গেলে আর সেই চাল ঠিক করা যায় না। তাই আমাদের জীবনের প্রত্যেকটা কাজ এতটাই ভেবেচিন্তে এবং সুক্ষভাবে করা উচিত যেন পরবর্তীতে আমাদের জীবনে যদি পরিবর্তন আসে সেই পরিবর্তনটা যেন ভালো আসে। কারণ খারাপ পরিবর্তনে আমরা সব সময় কষ্টই পাবো। আমাদের জীবনে একটা জিনিস খেয়াল করলে বোঝা যায় যে আমরা অন্য কাউকে দোষারোপ করলে আমাদের কোন কষ্ট হয় না কিন্তু আমরা যখনই বুঝতে পারি যে আমাদের নিজের দোষের কারণেই এই ঘটনাটি ঘটেছে তখন আমরা নিজেকে ভীষণভাবে কষ্ট দিতে থাকি আর কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারি না আর এই কষ্টটা পৃথিবীতে সর্ব কষ্টের অনেক ঊর্ধে থাকে।


আমাদের চারপাশে এমন অনেক মানুষ দেখতে পাওয়া যাবে যারা নিজের ছোট্ট একটা ভুলে এতটাই জীবনটাকে নষ্ট করে ফেলেছে যে পরবর্তীতে নিজেরাই ভুলকে কোনভাবেই ক্ষমা করতে না পারায় নিজেকে একদম চিরতরে শেষ করে ফেলেছে। আমরা যখন অন্যের ওপর অসন্তুষ্ট হই বা রাগ করি তখন আমরা অন্যের কাছ থেকে দূরে সরে যেতে পারি। কিন্তু আমরা যখন নিজের উপরেই অসন্তুষ্ট হই বা ভীষণভাবে রাগ করি তখন নিজের কাছ থেকে নিজের সরে যাওয়ার কোন উপায় থাকে না তাই আমরা নিজের সাথেই আরো বেশি অন্যায় বা ভুল কাজ করে ফেলতে পারি। আর সেই জন্যই সবসময় আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা নিজের প্রতি এতটাও অসন্তুষ্ট হয়ে না পড়ে যে আমরা নিজেদেরই ক্ষতি করতে শুরু করি। অন্যের সাথে যুদ্ধ করা যত সহজ নিজের সাথে যুদ্ধ করা এবং নিজের মনের সাথে পেরে ওঠা খুবই কঠিন তাই সবসময় আমাদের প্রয়োজন নিজের থেকেই নিজেকে ভীষণভাবে রক্ষা করা। কারণ আমরা যখন নিজের সাথে নিজের যুদ্ধে লিপ্ত হয়ে যাই তখন সেই যুদ্ধে যেটা খুবই মুশকিল হয়ে পড়ে, হেরে গেলে আমাদের ক্ষতি আবার জিতে গেলেও আমাদেরই ক্ষতি হয়ে থাকে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।