ফিরে যেতে চাই সেই সবুজ প্রান্তরে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবুজ প্রান্তর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে বর্তমান আমরা যে ইট পাথরের দেয়ালের মধ্যে আটকে রয়েছে এখানে কিন্তু দিন দিন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং কোন কিছু আমাদের কাছে আর ভালো লাগছে না। আসলে এখন শহরগুলো কেমন যেন ইট পাথরে ঘেরা দেওয়ালের মতো তৈরি হয়েছে যার মধ্যে কোন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য নেই এবং চারিদিকে শুধু ধুধু মরুভূমির মতো মনে হচ্ছে। আসলে মনটা এখন আমাদের সব সময় ফিরে যেতে চাই সেই সবুজ প্রান্তরে যেখানে গাছপালা ঘেরা সবুজ ছায়ার মধ্যে একটু ভালো সময় আমরা কাটাতে পারি এবং প্রকৃতির সেই বিশুদ্ধ নিশ্বাস আমরা গ্রহণ করে আমরা জীবন বাঁচাতে তাগিদে কিছুক্ষণ সেখানে অবস্থান করতে পারি।
আসলে প্রতিনিয়ত যে হারে মানুষের সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি পারে কিন্তু সেই সবুজ প্রান্তর গুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সবুজ প্রান্তর নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আসলে আমরা সবাই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় অক্সিজেনের প্রয়োজন সেই অক্সিজেন কিন্তু আমরা সবুজ গাছ গাছালি থেকে পেয়ে থাকে। কিন্তু যে আকারে মানুষ এই ধরনের বন জঙ্গল ধ্বংস করছে এতে করে কিন্তু অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কিন্তু দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিন্তু মানুষের শরীরের বিভিন্ন ধরনের মারাত্মক রোগ জীবাণু বাসা বেধে জটিল রোগের সৃষ্টি করছে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আবার সেই পুরনো সবুজ প্রান্তর ফিরিয়ে আনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অতিরিক্ত পরিমাণে গাছপালা লাগাতে হবে এবং আমাদের শহরের পরিবেশ থেকে আবার সেই সুন্দর করার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি আমাদের এই সবুজ প্রান্তরের মাঝে একটা সুন্দর ঘর তৈরি করে সেখানে বসবাস করতে পারি তাহলে সেখানে কিন্তু আমরা একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবো এবং মনে হবে যেন সেই শান্তি নিয়ে আমরা শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি। এজন্য সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই আগামী ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে।
কেননা এইভাবে যদি বন জঙ্গল ধ্বংস করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে এবং মানুষ পৃথিবী থেকে আস্তে আস্তে করে নিশ্চিহ্ন হতে শুরু করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের পুনরায় সেই সবুজ প্রান্তরে ফিরে যেতে চাই তাহলে কিন্তু একদিকে জনসংখ্যার পরিমাণ যেমন কমাতে হবে ঠিক অন্য দিক থেকে প্রত্যেকটা মানুষকে নিয়ে এই সবুজ প্রান্তরের ভূমিকা সম্পর্ক বোঝাতে হবে যাতে করে তারা এই ধরনের সবুজ প্রান্তর ধ্বংস না করে। আর এভাবে কিন্তু আমরা আবার পুনরায় সেই সবুজ প্রান্তরে ফিরে যেতে পারবো যেখানে আমরা আমাদের সেই পূর্বের ভালো সময়টা কাটিয়েছি এবং বর্তমান সময়টাও আমাদের ভালো যাবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
