সমস্যার শেষ নেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার না খালি লাগে কি আমি না আমার লাইফের কোনো সার্থকতাই যেনো কিছুতেই খুঁজে পাচ্ছি না।মানে সবকিছুতেই কেমন একটা অসম্পূর্ণতা কাজ করে।কোনো একটা বিষয় ঠিক করতে গেলে আরেকটা বিষয় সামনে এসে দাঁড়ায়।একটা সমস্যা শেষ হতে না হতেই নতুন আরেকটা সমস্যা শুরু হয়ে যায়।এভাবে চলতে চলতে মাঝেমধ্যে আসলেই ক্লান্ত লাগে।মানে লাইফটা কি শুধু সমস্যা সামলাতেই পার করে দিতে হবে আমার!একটু শান্তিতে নিজের মতো করে বাঁচার সুযোগ কি কখনো আসবে না!আমাদের লাইফে এমন অনেক সময় আসে যখন বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একটা অশান্তি কাজ করে।হয়তো কিছু কাজ ঠিকঠাক চলছে,কিছু ইচ্ছাও পূরণ হচ্ছে তারপরও কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে।মানে মনে হয় কি যেটা চেয়েছিলাম সেটা পুরোপুরি পাওয়া হয়নি।আবার যেটুকু পেয়েছি সেটাকে নিয়েও ঠিকভাবে সন্তুষ্ট থাকতে পারছি না।মানে সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয় যেটা কাউকে বুঝিয়ে বলাও হার্ড।

আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি যে একটা সমস্যা নিয়ে অনেক চিন্তা করে সেটার সমাধান করার পরও নতুন কিছু নিয়ে চিন্তা শুরু হয়ে যায়।মানে আমরা ভাবি যে এই বিষয়টা ঠিক হয়ে গেলে হয়তো একটু শান্তি পাবো।কিন্তু সেটা ঠিক হওয়ার পরও অন্য কোনো বিষয় মাথায় চলে আসে।কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা,কখনো বর্তমানের দায়িত্ব,কখনো নিজের ইচ্ছা পূরণ না হওয়ার কষ্ট।তো এভাবে আমাদের চিন্তারও যেনো কোনো শেষ থাকে না।মানে একটা সময় গিয়ে মনে হয় যে শান্তিতে থাকার জন্য আসলে কতো কিছু ঠিক হওয়া প্রয়োজন!আবার মাঝেমধ্যে নিজের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করেও মন খারাপ হয়।মানে অন্যরা কতো সুন্দরভাবে লাইফ গুছিয়ে নিচ্ছে।অথচ আমাদের লাইফে এতো সমস্যা কেনো?কিন্তু আমরা ভুলে যাই যে অন্য মানুষের জীবনের সবকিছু তো আমরা জানি না।বাইরে থেকে কাউকে ভালো থাকতে দেখলেই তার লাইফে কোনো সমস্যা নেই এমনটা ভাবার কারণ নেই।প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো অসম্পূর্ণতা থাকে।পার্থক্য শুধু এই যে সবার সমস্যাগুলো একরকম না।

মানে আমার মনে হয় কি লাইফের সার্থকতা খুঁজতে গিয়ে আমরা অনেক সময় জীবনকে অতিরিক্ত কঠিন করে ফেলি।মনে হয় যে সবকিছু ঠিকঠাক হতে হবে,সব ইচ্ছা পূরণ হতে হবে,ফিউচার নিয়ে কোনো দুশ্চিন্তা থাকা যাবে না।তাহলেই হয়তো লাইফ সুন্দর হবে।কিন্তু বাস্তবে এমন একটা সময় আসা কঠিন যখন সবকিছু একসঙ্গে আমাদের মনের মতো থাকবে।কিছু সমস্যা থাকবেই,কিছু অপূর্ণতা থাকবে,কিছু ইচ্ছা হয়তো পূরণ হবে না।তারপরও এর মধ্যেই আমাদের ভালো থাকার ছোট ছোট কারণ খুঁজে নিতে হবে।কিন্তু এর মানে এই নয় যে কষ্ট হলে সেটা অস্বীকার করতে হবে বা সব সমস্যাকে সহজভাবে মেনে নিতে হবে।কোনো কিছুতে ক্লান্ত লাগলে নিজের জন্য একটু সময় নেওয়া দরকার।আর সব দায়িত্ব একসঙ্গে সামলানোর চেষ্টা না করে কোন বিষয়টা এখন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা বুঝে আগোনো উচিত।সব সমস্যার সমাধান একই দিনে করতে হবে এমন কোনো নিয়ম ই নেই।

মানে আমাদের লাইফকে সার্থক মনে করার জন্য সবকিছু নিখুঁত হওয়াটা ইম্পর্ট্যান্ট না।কখনো কখনো ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা বা ধরেন কখনো নিজের পছন্দের কোনো কাজ করা বা কখনো কোনো চাপ ছাড়াই একটু বিশ্রাম নেওয়ার মধ্যেও ভালো লাগা থাকতে পারে।আমরা যদি শুধু কী নেই,কী অসম্পূর্ণ আর কী সমস্যা আছে সেগুলো নিয়েই ভাবতে থাকি।তাহলে জীবনে যা কিছু ভালো আছে সেগুলোও চোখে পরবে না।তাই সবকিছু ঠিক হওয়ার অপেক্ষায় না থেকে বর্তমানের ছোট ছোট ভালো দিকগুলোও অনুভব করার চেষ্টা করা উচিত।কারণ লাইফ মানেই শুধু সমস্যা সমাধান করা না।এই সমস্যাগুলোর মাঝেও নিজের মতো করে বেঁচে থাকার কিছু জায়গা তৈরি করে নেওয়া।

ABB.gif