এলোমেলো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে নিজের ভাগ্যকে দোষ দিতে বিশেষ ইচ্ছে করে না।কারণ দোষ দেওয়ার পর আসলে এটাই দেখা যায় যে সেই নিজের ই খারাপ লাগছে,সেই নিজের ই সব কিছু বিরক্ত লাগছে।আসলে নিজের ভাগ্যকে এমন ভাবে মাঝেমধ্যে গড়ে তুলতে ইচ্ছে করে যে কিছুই আর আমাকে না ছুঁয়ে যায়।কারণ কিছু কিছু পরিস্থিতি,কিছু কিছু মূহুর্ত একদম ভেতর থেকে শেষ করে দেয় আমাকে।আসলে ভেতরটা যখন দুমড়ে মুচড়ে যায় তখন যেনো ভেতরে ভেতরে এক অস্বাভাবিকতা কাজ করে।ভেতরে ভেতরে যেনো এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর সাথে অশান্তি।আর সে সাথে নিজের লেখা কিছু আবোল তাবোল লেখা।

মাঝেমধ্যে নিজস্বতাটাই হারিয়ে যায়,নিজের যে একটা স্বত্বা আছে,নিজের যে একটা বিষয় আছে সেটাই যেনো হারিয়ে যায়।আসলে আমার কি মনে হয় জানেন?আমার মনে হয় লাইফে যা ই করি না কেনো শেষ এ এসে কি যেনো হয়ে যায়,কি যেনো বদলে যায়।কেমন যেনো হয়ে যায় সব কিছু।আসলে ভাগ্য আমাদের মাঝেমধ্যে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে হয়তো আমরা ফিরে আসতে পারি না বা হয়তো আমরা কোনো জায়গাও পাই না ফিরে আসার।মাঝেমধ্যে খুব ইচ্ছে করে সব কিছু যদি একদম শুরু থেকে শুরু করতে পারতাম।সব কিছু যদি একটা আলাদা ভাবে চলতো।তাহলে কেমন হতো!তাহলে কি সব বদলে যেতো!

মাঝেমধ্যে মনে হয় সত্যি ই সব বদলে যেতো।কিন্তু সেটা কি হয়?হয় না!আমার মতে সবটা কখনো বদলানো যায় না।আসলে সবটা বদলাতে গেলে অনেক কিছুই হয়ে যায়।কিন্তু বিষয় কি তারপর এও আমাদের মন মানে না।মনটাকে যেনো আমরা কোনোভাবেই মানাতে পারি না।এই কেনোর কোনো কারণ নেই!এই কেনোর কোনো ভিত্তি নেই।কি যে আছে তাও জানি না।আসলে সবকিছুর সবটা নিজের উপকূল এ থাকে না বা ধরেন হয় ও না।আসলে নিজের সবটা উজাড় করে দিয়েও যখন সেটা পাই না।তখন যেনো সবটা এলোমেলো লাগে।সবটা অস্বাভাবিক লাগে।তখন যেনো আর ভালো লাগে না!তখন যেনো আর কিচ্ছুই ভালো লাগে।আসলে নিজের যে একটা স্বত্ত্বা সেটা যদি বদলে ফেলতে পারতাম।তবে কতোই না ভালো হতো।তাই না!

ABB.gif