সন্তুষ্টতা নেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে একটা ব্যাপার কি কিছু কিছু আজব পাবলিক কে না আমি দেখেছি ওদেরকে যতোটুকু দেই ওরা ততোটুকুতে কখনোই সন্তুষ্ট হতে পারে না।উলটা যতো বেশি পায় ততো বেশি চাওয়ার অভ্যাস তৈরি হতে থাকে।আর একটা সময় এমন অবস্থা হয়ে যায় যে ওদের চাহিদার কোনো শেষ থাকে না।মানে প্রথমে অল্প কিছু চায় এরপর সেটা পেয়ে গেলে আরো বেশি চায়।আর এভাবে একসময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে অন্য মানুষ ওদের জন্য যত কিছুই করুক না কেনো ওদের কাছে সেটা যথেষ্ট মনে হয় না।আর আমার কাছে মনে হয় কি মানুষের জীবনে চাহিদা থাকাটা খুবই স্বাভাবিক।আমরা সবাই চাই জীবনে আরো ভালো কিছু করতে,নিজের অবস্থার উন্নতি করতে এবং নিজের প্রয়োজনগুলো পূরণ করতে। কিন্তু চাওয়া আর অতিরিক্ত লোভের মধ্যে একটা পার্থক্য আছে।নিজের প্রয়োজন পূরণ করার চেষ্টা করা এক বিষয় আর অন্যের কাছ থেকে বারবার সুবিধা নিতে চাওয়া আরেক বিষয়।সমস্যা তখনই তৈরি হয় যখন একজন মানুষ নিজের প্রাপ্তির হিসাব করতে গিয়ে অন্যের সামর্থ্য,সময় বা পরিস্থিতির কথা একেবারেই চিন্তা করে না।আসলে কিছু মানুষকে দেখলে মনে হয় যে ওদের যতো বেশি সাহায্য করা হবে ওরা ততো বেশি সাহায্য চাইবে।

আর একবার কোনো কিছু করে দিলে পরেরবার আরো বড় কিছু আশা করবে।প্রথমবার হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করবে।কিন্তু ধীরে ধীরে এমন একটা ভাব চলে আসবে যে এগুলো মনে হয় অন্য মানুষের দায়িত্ব।তো তখন আর আগের মতো কৃতজ্ঞতাও থাকে না বরং কোনো কারণে চাহিদা পূরণ না হলে উল্টো মন খারাপ করবে,অভিযোগ করবে বা খারাপ ব্যবহার করবে।আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে কি এই ধরনের মানুষ অনেক সময় বুঝতেই চায় না যে অন্য মানুষও নিজের ইচ্ছায় তাদের জন্য কিছু করছে।আর কারো সাহায্য করা মানেই এই নয় যে তাকে সবসময় সাহায্য করে যেতে হবে।আর কারো সাথে ভালো ব্যবহার করা মানেই এই না যে তার কাছ থেকে যেকোনো ধরনের আচরণ মেনে নিতে হবে।কিন্তু কিছু মানুষ একবার সুযোগ পেয়ে গেলে সেটাকে এমনভাবে ব্যবহার করতে থাকে যেনো সুযোগটা তাদের অধিকার হয়ে গেছে।

আসলে আমার কাছে মনে হয় কি মানুষকে সাহায্য করার আগে যেমন তার প্রয়োজন বোঝা উচিত তেমনি নিজের সীমাবদ্ধতাও বোঝা দরকার।কারণ সবাইকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না।আর একজন মানুষকে যতই দেওয়া হোক না কেনো তার যদি নিজের চাহিদা নিয়ন্ত্রণ করার মানসিকতা না থাকে।তাহলে তাকে কখনোই পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব হবে না।আজ একটা বিষয় দিলে কাল আরেকটা চাইবে।আর আজকের চাওয়াটা পূরণ হলে পরের দিন সেটাকেও ছোট মনে হবে।আর এই ধরনের মানুষের সঙ্গে চলতে গেলে একটা সময় নিজেরই বিরক্তি চলে আসে।মানে মনে হয় কি এতো কিছু করার পরও কেন তাদের চাহিদা শেষ হচ্ছে না!অথচ আমরা যদি শুরু থেকেই নিজের লিমিটেশন ঠিক করে রাখি তাহলে অনেক অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলা সম্ভব।মানে কাউকে সাহায্য করবো কি না বা সেটা আমাদের নিজের সিদ্ধান্ত।কিন্তু সেই সাহায্যের সুযোগ নিয়ে কেউ যদি বারবার অতিরিক্ত প্রত্যাশা করতে থাকে।তাহলে তাকে না বলতে শেখাটাও ইম্পর্ট্যান্ট।আসলে লাইফে সন্তুষ্ট হতে শেখাটা অনেক বড় একটা গুণ। যার মধ্যে এই গুণটা নেই সে অনেক কিছু পেয়েও নিজেকে বঞ্চিত মনে করবে।আর যে নিজের প্রাপ্তির মূল্য বুঝতে পারে সে অল্পের মধ্যেও ভালো থাকতে জানে।তো তাই আমার কাছে মনে হয় কি মানুষের চাহিদা বাড়ানোর আগে নিজের বিবেকটাকে জাগ্রত রাখা বেশি প্রয়োজন।কারণ অন্যের কাছ থেকে কতোটুকু পাওয়া গেলো সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়ার সময় নিজের সীমা আর কৃতজ্ঞতাবোধ কতটুকু ধরে রাখা গেলো।

ABB.gif