জীবনের আসল অর্থ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের আসল অর্থ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


resistance-148608_1280.webp



লিংক


আসলে এই জীবনের আসল অর্থ যদি খুঁজে বের করতে হয় তাহলে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিছু কিছু মানুষ আছে তারা অলসের মত করে পড়ে থাকে এবং তারা জীবনের আসল অর্থ খুঁজতে চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি বা চেষ্টা করতে চাই তাহলে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সামনের দিকে যদি কোন ধরনের বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলো অতিক্রম করতে হবে। কেননা এই পৃথিবীতে যারা জীবনের আসল অর্থ খুঁজে পেয়েছে তারা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পেরেছে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে চাই তাহলে অবশ্যই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে। আসলে আমরা যদি সব সময় ভালো কাজ করতে পারি এবং একই সাথে মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সময় জীবনের আসল অর্থ খুঁজে পাবো। আসলে জীবনের আসল অর্থ এই নয় যে শুধুমাত্র আমরা ঘরে বসে থাকবো এবং নিজেদের জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য সব সময় চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে জীবনের আসল অর্থ হল সামনের দিকে এগিয়ে যাও এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করা।


এছাড়াও আমরা যদি মানুষের উপকার করতে পারি এবং মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি এবং অন্যের মুখে তাদের হাসি ফোটাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবন থেকে আলাদা একটা জায়গায় পৌঁছে যেতে পারবো যেখানে আমরা সবাই মিলে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো। যারা জীবনের অর্থ খুঁজে পেয়েছে তারা কিন্তু এই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পেরেছে এবং যারা এই জীবনের অর্থ খুঁজে পাইনি তারা কিন্তু এই জীবনটাকে সঠিকভাবে কখনো উপভোগ করতে পারেনি এবং জীবনের প্রতিটা মুহূর্তে এসে বিভিন্নভাবে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছে।


এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি। এভাবে যদি আমরা একে অপরের উপকার করতে পারি এবং সবাই সবার বিপদে পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে কষ্ট নামক জিনিসটা দূরে সরে যাবে এবং সবাই মিলেমিশে একটা সমাজে আমরা বসবাস করতে পারব এবং সেখানে আমরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবো। এজন্য জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে গেলে সর্বপ্রথম ভালো কাজ করতে হবে এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসার জন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।