বন্ধ ঘরের ভেতরের শব্দ ( পর্ব ২১ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "বন্ধ ঘরের ভেতরের শব্দ" গল্পের ২১ তম পর্ব শেয়ার করে নেবো।এরপর বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা নড়ছিল না, সে শুধু তাকিয়ে ছিল। অথবা তাকিয়ে ছিল না। কারণ তার চোখ দুটো অস্বাভাবিক ভাবে কালো। চোখের সাদা অংশ বলে কিছু নেই। যেন দুটো গভীর গর্ত, যার ভেতরে আলো ঢোকে কিন্তু আর ফিরে আসে না। ঈশানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে নিজের অজান্তেই এক পা পিছিয়ে এল। ঠিক সেই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটাও এক পা পিছিয়ে গেল।একই ভঙ্গিতে, একই সময়ে। মনে হচ্ছিল, একজন আরেকজনের প্রতিবিম্ব। কিন্তু মাঝখানে তো কোনো আয়না নেই। হরিদা ফিসফিস করে বললেন- ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবে না।
ঈশান চোখ না সরিয়েই বলল- ওটা কে? যাকে তুমি দেখতে পাচ্ছ, সে এখনও পুরোপুরি জন্মায়নি।জন্মায়নি মানে? ও তোমার জায়গা নিতে এসেছে।এই কথাটা শেষ হতেই হঠাৎ একটা দমকা হাওয়া উঠল। হারিকেনের আলো নিভে গেল, চারদিক এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। ঈশান চিৎকার করে উঠল- হরিদা! অন্ধকারের মধ্যে বৃদ্ধের গলা শোনা গেল- নড়বে না! ঠিক সেই সময় একজোড়া পায়ের শব্দ- খুব ধীরে। ঠক...ঠক...ঠক...। মনে হচ্ছিল, কেউ বারান্দা দিয়ে হেঁটে তাদের দিকেই আসছে। ঈশান নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল।পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে, আরও কাছে।আরও।....

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!