পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ৪ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। এরপর- তারপর আর কোনোদিন নয়।আপনি এখনও এখানে থাকেন? থাকি না বাবু, মাঝে মাঝে এসে বাড়িটা দেখি। আপনার বাবা যতদিন ছিলেন, ততদিন তো বাড়ি একেবারে ফাঁকা ছিল না। এখন...তিনি বাক্য শেষ করলেন না। অর্ক জিজ্ঞেস করল- বাড়ির অবস্থা এত খারাপ কেন? ত্রিশ বছর ধরে মানুষ না থাকলে বাড়িরও তো বুড়ো হয়ে যেতে হয়। অর্ক হেসে ফেলল, কিন্তু নিতাই হাসলেন না। তিনি বাড়ির ভেতরের দিকে তাকিয়ে রইলেন। অর্ক বলল- কী হয়েছে? কিছু না। আপনি কিছু বলতে চাইছেন। নিতাই এবার অর্কের চোখের দিকে তাকালেন।বাবু, আপনি আজ রাতে এখানে থাকবেন? হ্যাঁ, একাই? হ্যাঁ।

বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন- তাহলে একটা কথা মনে রাখবেন। কী কথা? রাত বারোটার পর উত্তর দিকের করিডোরে যাবেন না। অর্কের মুখের হাসি মিলিয়ে গেল। কেন? নিতাই উত্তর দিলেন না। শুধু বললেন- বিশেষ করে শেষ ঘরটার কাছে যাবেন না। অর্ক এবার বুঝল, আপনি ওই বন্ধ ঘরের কথা বলছেন? বৃদ্ধের মুখের রং বদলে গেল। আপনি জানেন? বাবা বলেছিলেন। কী বলেছিলেন? অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে বলল- দরজা যেন না খুলি। নিতাই ধীরে ধীরে মাথা নাড়লেন- ঠিকই বলেছেন। তারপর হঠাৎ লণ্ঠনটা হাতে নিয়ে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন- আমি চলি বাবু।...